মোঃ তুষার আহমেদ :
সিরাজগঞ্জের সলঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার( ১৩ সেপ্টেম্বর) বিকেল ৪ টার সময় সলঙ্গা থানার সাতটিকরি গ্রামের স্কুল মাঠ পাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী ৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় সলঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল রানা’র সভাপতিত্বে ও সদস্য সচিব শরিফ আহমেদের সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম রফিক ও সদস্য সচিব রঞ্জু আহমেদ মুন্সি , ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী,যুগ্ম আহ্বায়ক সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের আব্দুল মজিদ সরকার,সাবেক যুগ্ম আহ্বায়ক সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের আল – মামুন মন্ডল ,ইউনিয়ন যুগ্ম আহ্বায়ক শামীম রেজা,আল-আমিন,আলতাফ, শাওন প্রমুখসহ স্বেচ্ছাসেবক দলের অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা।
Please follow and like us:









