, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সলঙ্গায় ৭ দফা দাবি বাস্তবায়নে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল 




সলঙ্গায় ৭ দফা দাবি বাস্তবায়নে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল 

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জুলাই ১৭ ২০২৫, ০১:১২ | 841 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ তুষার আহমেদ:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ,সুষ্ঠু, নিরপক্ষ ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ৭ দফা দাবি আদায়ে আগামী ১৯ জুলাই ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহা সমাবেশ সফল করার লক্ষ্যে সলঙ্গায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৬ জুলাই ) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী সলঙ্গা থানা শাখার আয়োজনে ডাক বাংলা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এসময় সলঙ্গা বাজারের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ জায়গা প্রদক্ষিণ করে কদমতলা সমাজ কল্যাণ পাঠাগার চত্বরে এসে শেষ হয়। পরবর্তীতে সংক্ষিপ্ত আলোচনায় সলঙ্গা থানা জামায়াতে ইসলামীর আমীর রাশেদুল ইসলাম শহিদ জানান, হাজারো ছাত্র ভাইদের রক্তের বিনিময়ে স্বৈরাচারের কবল থেকে দেশের মানুষকে মুক্ত করেছি । আগামী ১৯ জুলাই দেশের গণ-অভ্যুত্থানের মূল উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে জামায়াতে ইসলামী জাতীয়ভাবে সমাবেশের আয়োজন করেছে। জামায়াতে ইসলামী ঘোষিত ৭ দফা দাবি
আদায়ের মাধ্যমেই ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সফলতা অর্জন করতে হবে।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,(রায়গঞ্জ,তাড়াশ-সলঙ্গা ) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী,কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য, ড. মাও: আব্দুস সামাদ।সলঙ্গা থানা ছাত্র শিবিরের সভাপতি মহসিন,থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আনিছুর রহমান,হাটিকুমরুল ইউনিয়ন জামায়াতের আমীর মাও: রাকিবুল ইসলাম,সলঙ্গা থানা জামায়াতের কর্ম পরিষদের সদস্য মাও: আব্দুর রহমান,রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, এ বি এম আব্দুস ছাত্তারসহ জামায়াতের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET