, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সাংবাদিক গোলাম মোস্তফার পিতা মুক্তিযোদ্ধা ময়েজ উদ্দিন সরকারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন




সাংবাদিক গোলাম মোস্তফার পিতা মুক্তিযোদ্ধা ময়েজ উদ্দিন সরকারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : জুলাই ০৭ ২০২৫, ২০:৫০ | 787 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জের প্রথিতযশা সাংবাদিক ও দ্য ডেইলি স্কাই পত্রিকার সম্পাদক গোলাম মোস্তফা জীবনের পিতা বীর মুক্তিযোদ্ধা ময়েজ উদ্দিন সরকারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) বিকেলে রায়গঞ্জ উপজেলার বাকাই সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির রাষ্ট্রের পক্ষ থেকে সালাম গ্রহণ করেন। জাতীয় পতাকায় মোড়ানো মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

রায়গঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার দেয়। বিউগলে বেজে ওঠে করুন সুর। এক মিনিট নীরবতা পালনের পর জানাজা শেষে বাকাই কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

এর আগে সকাল ৭টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮০ বছর।

ময়েজ উদ্দিন সরকার ছিলেন একজন অকুতোভয় মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি রণাঙ্গনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। দেশপ্রেম, সততা ও মানবিক মূল্যবোধে জীবন কাটানো এই বীরের মৃত্যুতে পরিবার, সহযোদ্ধা, সাংবাদিক সমাজ ও সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

শোকাহত পুত্র সাংবাদিক গোলাম মোস্তফা জীবন বলেন, আমার বাবা শুধু একজন মুক্তিযোদ্ধাই নন, ছিলেন একজন আদর্শিক মানুষ। তিনি সবসময় ন্যায়, সত্য ও দেশপ্রেমের কথা বলতেন। আজ আমি আমার জীবনের সবচেয়ে বড় অভিভাবককে হারালাম।

বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, রায়গঞ্জ উপজেলা প্রশাসন, সিরাজগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET