, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সাঘাটায় নদী ভাঙ্গনে গৃহহীনদের ঢেউটিন ও অর্থ সহায়তা




সাঘাটায় নদী ভাঙ্গনে গৃহহীনদের ঢেউটিন ও অর্থ সহায়তা

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২৫ ২০২০, ২১:৫১ | 849 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের দক্ষিণ উল্যা গ্রামে সম্প্রতি যমুনা নদীর ভাঙ্গনে গৃহহীন পরিবারকে ঢেউটিন ও অর্থ সহায়তা দেওয়া হয়েছে। ২৫ জুন (বৃহস্পতিবার) দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগীতায় উপজেলার বোনারপাড়ায় নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ২১টি পরিবারের প্রত্যেক পরিবারকে ২ বান্ডিল ঢেউটিন ও ৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
এসব ঢেউটিন ও চেক বিতরণ করেন, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভূমি) সাকিল আহম্মেদ, উপজেলা প্রকৌশলী ছাবিউল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু, ভরতখালী ইউপি চেয়ারম্যান সামছুল আজাদ শীতল, হলদিয়া ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী ও রানা সওদাগর প্রমুখ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET