গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ১৩টি প্রাণীর মৃত্যুর ঘটনায় ওয়াল্ডলাইফ সুপারভাইজার (বন্যপ্রাণী
সুপারভাইজার) সারোয়ার হোসেনকে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। পার্কের প্রকল্প পরিচালক, ভারপ্রাপ্ত কর্মকর্তা ও চিকিৎসককে বদলীর পর
তাকেও সরানো হলো।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা দীপংকর বর এ তথ্য নিশ্চিত করেন ।
সারোয়ার হোসেন পার্ক প্রতিষ্ঠার পর থেকে তিনি কোর সাফারির আফ্রিকান সাফারিতে থাকা প্রাণীর গুলোর দেখভালের দায়িত্ব পালন করে আসছিলেন।
সারোয়ারের স্থলে কোর সাফারির প্রাণীদের দেখভালের দায়িত্ব পালন করবেন ওয়াইল্ডলাইফ রেঞ্জার মোহাম্মদ হেলিম রায়হান। তিনি রাজশাহীতে কর্মরত ছিলেন । সারোয়ার হোসেনকে রাজশাহীতে বদলী করা হয়েছে ।
পার্কের প্রকল্প পরিচালক মোল্ল্যা রেজাউল করিম এবিষয়ে জানান, সারোয়ার হোসেনকে তার পদ থেকে সরিয়ে নেয়া হয়েছে। এটা সরকারী চাকুরীর স্বাভাবিক বদলীর একটি অংশ হিসেবেই তাকে সরানো হয়েছে ।
Please follow and like us:








