, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিন্দুকছড়িতে সেনাবাহিনীর আইন শৃংখলা মতবিনিময় সভা




সিন্দুকছড়িতে সেনাবাহিনীর আইন শৃংখলা মতবিনিময় সভা

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ২৫ ২০২২, ১৬:৩৬ | 763 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন কর্তৃক সেনাবাহিনীর ৩ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৪ অক্টোবর)পাহাড়ের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে আলোচনা শুরুকালে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএ-৭৬১৬ জোন উপ অধিনায়ক মেজর সরোয়ার জাহান পিএসসি, জি। মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গুইমারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রসিদ, সিন্দুকছড়ি বাজার পরিচালনা কমিটির সহ-সাধারণ সম্পাদক আবুল বাশার।
এসময় বক্তারা জোন উপ অধিনায়ক সরওয়ার জাহান পিএসসি, জি”কে সিন্দুকছড়ি জোনের আওতাধীন সামাজিক অবকাঠামোর উন্নয়ন, জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা, সড়ক দুর্ঘটনা, পানি নিষ্কাশন, পাহাড় কাটা, অবৈধ কাঠ পাচার, বাজারের নিয়ম শৃঙ্খলা, মাদকদ্রব্য, চোরাচালান, সন্ত্রাস নির্মূল ও শিক্ষা সহ নানান বিষয় তুলে ধরেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET