, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগ‌ঞ্জ জেলা নজরুল সংগীত শিল্পী পরিষদের কমিটি গঠন সভাপ‌তি আ‌মিনুল ইসলাম সম্পাদক আবু জাফর




সিরাজগ‌ঞ্জ জেলা নজরুল সংগীত শিল্পী পরিষদের কমিটি গঠন সভাপ‌তি আ‌মিনুল ইসলাম সম্পাদক আবু জাফর

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : মে ২০ ২০২৫, ১৯:২৬ | 960 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্ট সংগীতচর্চা ও প্রসারে নিবেদিত সংগঠন নজরুল সংগীত শিল্পী পরিষদের সিরাজগঞ্জ জেলা শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

‌সোমবার (১৯ মে) রাত ৮ টার দি‌কে ইডিপি কালচারাল কমিউনিটির অস্থায়ী কার্য়ালয়ে এই কমিটির আত্নপ্রকাশ করা হয়।

নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে মোঃ আ‌মিনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে আবু জাফর খান টিপু নির্বাচিত হয়েছেন। এছাড়াও সহসভাপতি প‌দে মোফাজ্জল হোসেন, বিবেকানন্দ দাশ, হানিফ মোহাম্মদ,
যুগ্ম সম্পাদক, জুবায়ের জিকো, কোষাধ্যক্ষ নাসিমা আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আশরাফুল ইসলাম জয়, দপ্তর সম্পাদক তন্ময় রায়, সমাজ কল্যাণ ও
সাংস্কৃতিক সম্পাদক জয় দিপু সূত্রধর, প্রকাশনা ও প্রচার সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম শুভ্র, কার্যকরী সদস্যস সামস ই ইলাহী অনু, মো. জহুরুল ইসলাম মন্টু, নাহিদ ফারজানা সোনালী, পারভিন সুলতানা অনন্যা, নন্দ গোপাল রায়, লরেন্স হিলালী, অনিন্দ্য কুমার দাস। এছাড়াও এই কমিটিতে উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয় জলিনা ইয়াসমিন।

ক‌মি‌টি গঠন শেষে জেলার দায়িত্বপ্রাপ্ত শিল্পীরা বলেন, ‘নজরুল সংগীত শুধু সংগীত নয়, এটি একটি চেতনার বহিঃপ্রকাশ। তরুণ প্রজন্মকে এই সঙ্গীতের অনন্য মাধুর্য ও প্রতিবাদী সত্তার সঙ্গে পরিচিত করানোর দায়িত্ব আমাদের।

নবগঠিত কমিটি আগামী তিন বছর জেলার বিভিন্ন স্থানে নজরুল সংগীত প্রশিক্ষণ, প্রতিযোগিতা, গবেষণা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি নজরুলের জীবন ও সাহিত্য বিষয়ক সেমিনার ও আলোচনা সভাও আয়োজন করা হবে বলে জানানো হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET