১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগঞ্জ জেলা পরিষদ উপ-নির্বাচনে আনারস প্রতিকের প্রার্থী সরে গিয়ে জীপ গাড়ির পক্ষে ভোট প্রার্থনা




সিরাজগঞ্জ জেলা পরিষদ উপ-নির্বাচনে আনারস প্রতিকের প্রার্থী সরে গিয়ে জীপ গাড়ির পক্ষে ভোট প্রার্থনা

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : মার্চ ০৬ ২০২৪, ০৮:০৫ | 1005 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আশরাফুল ইসলাম জয়, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জ জেলা পরিষদ উপ- নির্বাচনে কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রেফাজ উদ্দিন মাষ্টার তার আনারস প্রতিক থেকে সরে গিয়ে বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আলহাজ্ব মোঃ শামীম তালুকদার লাবু’র জিপ গাড়ি প্রতিকে সর্মথন জানিয়ে ভোটারদের কাছে গিয়ে জিপগাড়ির পক্ষে ভােট চাচ্ছেন ।

অপরদিকে, ঘোড়া প্রতিক পদ প্রার্থী মোঃ মোকবুল হোসেন মুকুলের প্রস্তাবক কামারখন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম. শহিদুল্লাহ সবুজ এবং সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা জিপগাড়ির পক্ষে ভোট চাচ্ছেন বলে জানা যায় । এদিকে, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রেফাজ উদ্দিন মাষ্টার জানান যে নির্বাচন থেকে সরে গিয়েছি কোন চাপে নয়, সন্মান জানিয়ে জিপ গাড়ি প্রতিকে সর্মথন করছি ইনশাআল্লাহ জীপ গাড়ি প্রতিক বিজয়ী হবে।

আগামী ৯ মার্চ-২০২৪ খ্রীঃ এ উপ-নির্বাচন কে কেন্দ্র করে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, ভাষাসৈনিক, জেলা আওয়ামী লীগের আজীবন সভাপতি মরহুম মোতাহার হোসেন তালুকদারের সুযোগ্য পুত্র আওয়ামী পরিবারের সন্তান বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক আলহাজ্ব মোঃ শামীম তালুকদার লাবু এ উপনির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ শামীম তালুকদার লাবু তার নির্বাচনী প্রতিক জীপ গাড়িকে বিজয়ী করার লক্ষ্যে তার ভীষণ -মিশন এবং জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সিরাজগঞ্জ জেলায় আরো উন্নয়ন ও প্রযুক্তি নির্ভর করতে প্রতীক বরাদ্দের পর থেকেই ছুটে গিয়ে জেলার সকল পৌরসভার মেয়র কাউন্সিলর ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যগন ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করছেন।

বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আলহাজ্ব মোঃ শামীম তালুকদার লাবু’র জিপ গাড়ি প্রতিকে ব্যাপক সমর্থন ও সাড়া পাচ্ছেন এবং জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET