, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত আহবায়ক কমিটিকে ফুলেল শুভেচ্ছা




সিরাজগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত আহবায়ক কমিটিকে ফুলেল শুভেচ্ছা

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : আগস্ট ১৭ ২০২৪, ২২:৪১ | 790 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত আহবায়ক কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে, জেলা আইপি টেলিভিশন সাংবাদিক ফোরাম সিরাজগঞ্জ।

আজ শনিবার ১৭ই আগস্ট রাত ৮ টার দিকে সিরাজগঞ্জ প্রেসক্লাবের হল রুমে এই ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

উক্ত অনুষ্ঠানটি সিরাজগঞ্জ জেলা আইপি টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আশরাফুল ইসলাম জ‌য়ের আ‌য়োজ‌নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ক্লাবের আহ্বায়ক ও বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এনটিভির জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম ইন্না, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লা‌বের আহ্বায়ক কমিটির সদস্য ও চ্যানেল নিউজ টু‌য়ে‌ন্টি‌ফোর ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধ আব্দুস সামাদ সায়েম।

অনুষ্ঠানে সিরাজগঞ্জের নিপীড়িত অবহেলিত সাংবাদিকদের কিভাবে পাশে থেকে কাজ করা যায় এবং কিভাবে সিরাজগঞ্জের কর্মরত সাংবাদিকরা তাদের লেখনী মাধ্যমে দেশের অগ্রনীয় ভূমিকা হিসেবে কাজ কর‌তে পা‌রে সে বিষয়ে বিশাদ আলোচনা করা হয়।

আগামীতে সিরাজগঞ্জ প্রেসক্লাবের নির্দেশনা মোতাবেক সিরাজগঞ্জ জেলা আইপি টেলিভিশন সাংবাদিক ফোরাম যৌথভাবে সকল কর্মকান্ডে অংশগ্রহণ করে এক সা‌থে পথ চলার অঙ্গীকার করেন উভয় সংগঠনের নেতা কর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আইপি টেলিভিশন সাংবাদিক ফরমের সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক মোঃ দিল, সমাজকল্যাণ সম্পাদক মোঃ ওয়াসিম শেখ, দপ্তর সম্পাদক রুবেল সরকার, নির্বাহী কমিটির সদস্য হোসেন আলীর ছোট্ট, সদস্য শাকিল আহমেদ, রেজাউল করিম, এরশাদ আলী, মাসুম হোসেন অন্তু, তুষার আহমেদ সহ অন্যান্য সদস্যবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET