৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগঞ্জের কাজিপুরে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন




সিরাজগঞ্জের কাজিপুরে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৮ ২০২৬, ১৭:২২ | 722 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী মো. রাকিবুল হাসান ভুট্টুকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে কাজিপুরের মেঘাই পুরাতন বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগীর বড় ভাই শাহিন তালুকদার। তিনি অভিযোগ করে বলেন, গত রোববার (১৫ ফেব্রুয়ারি) তার ছোট ভাই রাকিবুল হাসান ভুট্টো কাজিপুর থেকে বাসযোগে সিরাজগঞ্জে যাচ্ছিলেন। পথে সীমান্ত বাজার এলাকার পাটাগ্রামের অদূরে দুবলাই ব্রিজের কাছে সিংড়াবাড়ী গ্রামের মিজানুর রহমান বাবলুর ছেলে সুমনের নেতৃত্বে ৬/৭ জনের একটি সশস্ত্র দল বাসটির গতিরোধ করে। পরে ভুট্টোর মাথায় পিস্তল ঠেকিয়ে তাকে জোরপূর্বক অপহরণ করে যমুনা নদীর ধারে নিয়ে যাওয়া হয়।

সেখানে তাকে বেধড়ক মারধর করা হয় এবং একপর্যায়ে মৃত ভেবে ফেলে রেখে যায় বলে অভিযোগ করেন তিনি। স্থানীয়রা উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় তাকে শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, মেঘাই এলাকার সাবেক মেম্বার সোলায়মান হোসেনের সঙ্গে পূর্ব বিরোধের জেরে এ হামলা চালানো হয়েছে। কয়েক মাস আগে প্রশাসনের অভিযানে তার অবৈধ চাল জব্দ হওয়ার ঘটনায় ভুট্টো তথ্য দিয়েছিলেন এমন সন্দেহ থেকেই এই হামলার পরিকল্পনা করা হয় বলে দাবি পরিবারের।

ভুক্তভোগী পরিবার জানায়, হামলার পর থেকে অভিযুক্তরা মামলা না করতে হুমকি দিচ্ছে। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET