সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার আনোয়ারপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজাদ মিয়া ১৬ জুলাই ২০২৪ মৌলভীবাজার জেলার হাজী মো: উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। লোহাচূড়া গ্রামে বিশিষ্ট বালু পাথর ব্যবসায়ী মো: রিয়াজ উদ্দিনের বড় ছেলে আজাদ মিয়া জন্মগ্রহণ করেন ১৯৮৫ সালে। তিনি আনোয়ারপুর উচ্চ বিদ্যালয় থেকে ২০০১ সালে এসএসসি, ২০০৩ সালে সিলেট সরকারি কলেজ থেকে এইচএসসি,২০০৭ও ২০০৮ সালে এমসি কলেজ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। ২০১৬ সালে সরকারি টিচার্স ট্রেনিং কলেজে সিলেট থেকে ১ম শ্রেণি পেয়ে বিএড সম্পন্ন করেন। কর্মজীবনের শুরুতে তিনি লেদারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। আনোয়ারপুর গ্রামের কৃতি সন্তান ও বালিজুরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুর রহমান সাহেবের অনুরোধে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকুরী অব্যাহতি দিয়ে আনোয়ারপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জীব বিজ্ঞান পদে যোগদান করেন।দীর্ঘ ১১ বছর এই বিদ্যালয়ে কৃতিত্ব ও অত্যন্ত দক্ষতা ও সুনামের সহিত শিক্ষকতা করেছেন।
তিনি ২০১৮ ও ২০২৩ সালে দুইবার তাহিরপুর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হন। তিনি নেকটার ও নায়েম থেকে আইসিটির উপর প্রশিক্ষণ করেন।জাতীয় শিক্ষাক্রম রুপরেখা ২০২১ এর তাহিরপুর উপজেলার আইসিটির একজন প্রশিক্ষক হিসেবে সবার কাছে একজন স্মার্ট শিক্ষক হিসেবে পরিচিত। তাহিরপুর উপজেলার একমাত্র শিক্ষক তিনিই যিনি শিক্ষক বাতায়নের আইসিটি ডিস্ট্রিক্ট এম্বাসাডর। মানবিকতায় রেখে গেছেন আনোয়ারপুর উচ্চ বিদ্যালয়ে অনেক অবদান। বিশেষ করে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য তিনি আর্থিক সাহায্য সহ বিভিন্নভাবে উপকার করতেন,যা আনোয়ারপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক অনেক শিক্ষার্থীদের কাছে জানা যায়। সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে অধ্যয়নরত তাহমিদা আক্তার বলেন স্যার আমার জন্য বিশেষ করে গরীব ছাত্রছাত্রীদের জন্য যা করেছেন তা কোনভাবে কেউ কোনদিন ভুলতে পারবেনা।
Please follow and like us:









