, , ,

শিরোনামঃ-




সুন্দরবনে তিন হরিণ শিকারী আটক

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ১৩ ২০২০, ১৬:৩৬ | 984 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সোমবার রাতে বাগেরহাট পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের পক্ষিদিয়া চর এলাকা থেকে কোস্ট গার্ডের সহযোগীতায় বনরক্ষীরা সুন্দরবনে হরিণ শিকারের প্রস্তুতিকালে তিন চোরা শিকারিকে আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি ইঞ্জিন চালিত ট্রলার, ১২শ’ মিটার জাল, ৫০টি ছিটকা ফাঁদ, ৩০টি নাইলনের দড়ির ফাঁদ, এবং ১টি  দা সহ বিভিন্ন মালামাল জব্দ করে।

আটক শিকারিরা বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার গাববাড়িয়া গ্রামের সাইয়েদ মাতুব্বরের ছেলে মিরাজ মাতুব্বর (৩০), শাহজাহান খানের ছেলে মুছা খান (২৫) এবং তাফালবাড়িয়া গ্রামের আবুল কালামের ছেলে আ. হাকিম (২০)।

হরিণ শিকারের প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের বনরক্ষিরা কোস্টগার্ডের সহযোগীতায় রাতে অভিযান চালিয়ে পক্ষিদিয়া চর এলাকা থেকে হরিণধরা সরঞ্জামসহ তিন শিকারিকে আটক করা হয়। কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদেক মাহমুদ বাদি হয়ে বন আইনে আটককৃতদের বিরুদ্ধে ১টি মামলা দায়ের করেছেন। আসামীদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET