, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সুপার কর্তৃক অনৈতিক আচরণ ও শ্লীলতাহানীর অভিযোগে ফুলবাড়ীতে মাদরাসা সুপারকে বহিস্কারের দাবীতে শিক্ষার্থীদের মানব বন্ধন ॥




সুপার কর্তৃক অনৈতিক আচরণ ও শ্লীলতাহানীর অভিযোগে ফুলবাড়ীতে মাদরাসা সুপারকে বহিস্কারের দাবীতে শিক্ষার্থীদের মানব বন্ধন ॥

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ৩১ ২০২২, ১৭:৫৩ | 1147 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে সুপার কর্তৃক অনৈতিক আচরণ ও শ্লীলতাহানীর অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ(সুপার) কে বহিস্কারের দাবীতে মানববন্ধন করেছেন মাদরাসার শিক্ষার্থীরা।
সোমবার সকাল ১১ টায় উপজেলার খয়েরবাড়ী দাখিল মাদ্রাসার প্রধান ফটকে এই মানববন্ধন করেন,খয়েরবাড়ী দাখিল মাদরাসার শিক্ষার্থীরা।
মাদরাসার শিক্ষার্থীরা জানায়,মাদরাসার সুপারিনটেনডেন্ট ইমামুল হক চরিত্রহীন ব্যক্তি, তিনি মাদরাসার শিক্ষার্থী ও মহিলা শিক্ষকদের সাথে অশ্লীল আচরণ করেন,এমনকি মাদরাসার চতুর্থ শ্রেণীর কর্মচারী আয়াও তার হাত থেকে রক্ষা পায়না, একারনে তারা মাদ্রাসার সুপার ইমামুল হককে বহিস্কারের জন্য মানববন্ধন করছেন। এসময় শিক্ষার্থীরা দাবী করে বলেন, সুপার ইমামুল হক মাদরাসায় থাকলে তারা এ মাদরাসায় আর লেখা-পড়া করবেননা বলে হুশিয়ারী দেন।
জানা গেছে,খয়েরবাড়ী দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট ইমামুল হকের বিরুদ্ধে, মাদ্রাসা পরিচালনা কমিটিসহ স্থানীয় জনপ্রতিনিধির নিকট শ্লীতাহানীর অভিযোগ দায়ের করেছেন,একই মাদরাসার আয়া পদে কর্মরত দুলালী আরা। এঘটনায় মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীদের মাঝে চরম উত্তেজনা দেখা দেয় এবং তারা মাদ্রাসার সুপার ইমামুল হককে বহিস্কারের দাবী তোলেন। শিক্ষকরা বলেন এটা নতুন কোন ঘটনা নয, ইতোপূর্বেও এ রকম অনেক ঘটনা ঘটিয়েছে সুপার ইমামুল হক।
এদিকে মাদ্রাসার পরিচালনা কমিটি, মাদ্রাসার অর্থ আত্মসাতসহ নানা অভিযোগে মাদ্রাসার সুপারিনটেনডেন্ট ইমামুল হককে দু’দফা কারণ দর্শানো নোটিশ দিলেও কোন প্রকার সন্তোষ জনক জবাব দেননি বলে জানান মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্যরা।
খয়েরবাড়ী মাদরাসা সুত্রে জানা গেছে,মাদ্রাসার আয়া শ্লীলতাহানীর অভিযোগ আনার পর থেকে মাদ্রাসায় অনুপস্থিত থাকছেন সুপারিনটেনডেন্ট ইমামুল হক। এবিষয়ে কথা বলার জন্য চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি, এসময় তার ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়। সুপারিনটেনডেন্টের স্ত্রী মেফতাহুল জান্নাতের সাথে কথা বললে তিনি সুপারের নামে উঠা অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে দাবী করেন। সেইসাথে নিরাপত্তার অভাবে সুপারিনটেনডেন্ট মাদ্রাসায় যেতে পারছেননা বলে জানান। তবে মাদ্রাসার কয়েকজন শিক্ষক অভিযোগ করে বলেন খয়েরবাড়ী দাখিল মাদরাসাটিতে বিজ্ঞান বিভাগ না থাকলেও, মাদরাসার সুপার ইমামুল হক বিজ্ঞান বিভাগে শিক্ষক-কর্মচারী নিয়োগ দেয়ার কথা বলে একাধিক মানুষের নিকট মোটা অংকের টাকা নিয়েছেন, সেই পাওনাদারদের জন্য তিনি মাদরাসায় আস্তে পারছেনা বলে তারা জানায়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET