৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সুবিধা বঞ্চিত এই অঞ্চলকে মহানগরীর আদলে ঢেলে সাজানো হবে। ডুমুরিয়ার রুদাঘরা ইউনিয়ন বিএনপির জনসভায় আলী আসগর লবি




সুবিধা বঞ্চিত এই অঞ্চলকে মহানগরীর আদলে ঢেলে সাজানো হবে। ডুমুরিয়ার রুদাঘরা ইউনিয়ন বিএনপির জনসভায় আলী আসগর লবি

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৯ ২০২৫, ২১:০৭ | 781 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনা মহানগর বিএনপির সাবেক আহবায়ক, সাবেক সংসদ সদস্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি আলী আসগর লবি বলেছেন, বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। ফ্যাসিস্ট সরকার সবকিছু ধ্বংস করে দিয়ে পালিয়ে গেছে। বর্তমান সরকারের কাছে আমরা বরাবরই সুষ্ঠু নির্বাচনের দাবী জানিয়ে এসেছি। কারণ নির্বাচিত সরকারের সঙ্গে জনগণ থাকে। অনির্বাচিত সরকারের সঙ্গে জনগণ থাকে না। আগামী নির্বাচনে ধানের শীষের ভোট দিয়ে আমাকে জয়ী করলে সুবিধা বঞ্চিত এই অঞ্চলকে মহানগরীর আদলে ঢেলে সাজানো হবে। মঙ্গলবার বিকেলে খুলনার ডুমুরিয়া উপজেলার রুদাঘরা ইউনিয়ন বিএনপির আয়োজনে রুদাঘরা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, ডুমুরিয়া উপজেলা বিএনপি সাবেক আহবায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ, খুলনা জেলার সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু।
রুদাঘরা ইউনিয়ন বিএনপির সভাপতি হালদার আমিরুল ইসলাম সভাপতিত্বে জনসভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সরদার আব্দুল মালেক, শেখ ফরহাদ হোসেন, শেখ শাহীনুর রহমান, গাজী আব্দুর রউফ, মাস্টার সেলিম হাওলাদার, মুনিমুর রহমান নয়ন, আলমগীর হোসেন শাহীন, ডাঃ আলতাফ মাহমুদ মোড়ল, আব্দুর রব আকুঞ্জী, বদিয়ার রহমান, আব্দুস সালাম শেখ, শহিদুল ইসলাম মোড়ল, জিএম রফিকুল ইসলাম, গাজী আব্দুল গফুর প্রমুখ।
এর আগে খুলনা জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি মরহুম আমির আলী জোয়ার্দারের কবর জিয়ারত করেন। সকাল সাড়ে ১১টায় শাহপুর মধুগ্রাম কলেজে শিক্ষক মিলনায়তনে সকল শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করেন। দুপুর ১টায় সুবিধাবঞ্চিত নারীদের প্রশিক্ষণ কর্মশালায় শুভেচ্ছা বিনিময় করেন।
দুপুর আড়াইটায় মিকশিমিল রুদাঘরা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। ছাত্রছাত্রীদের জন্য খেলাধুলা সামগ্রিক প্রদান ও প্রতিষ্ঠান সরকারি করনের জন্য সর্বোচ্চ সহযোগিতা করা আশ্বাস দেন। মাগরিবের নামাজ পরবর্তী রুদাঘরা ইউনিয়নে ২ টি নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET