, , ,

শিরোনামঃ-




স্বাস্থ্যবিধি না মানায় নাঙ্গলকোটে ৩ জনকে জরিমানা

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২৮ ২০২১, ১৬:৩২ | 929 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী চলছে কঠোর লকডাউন। এই লকডাউন বাস্তবায়নে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা সদরের পৌর বাজারে অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসন। সোমবার উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুলের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ মামলায় ১২০০ টাকা জরিমানা আদায় করা হয়। একইসঙ্গে জনসচেতনতায় মাইকিং ও মাস্ক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল বলেন, লকডাউন বাস্তবায়ন এবং স্বাস্থ্যবিধি নিশ্চিতে আজকে কঠোর লকডাউনের প্রথম দিনে উপজেলা সদরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে জরিমানার পাশাপাশি সচেতনতার জন্য মাস্ক বিতরণ ও হ্যান্ড মাইকিংয়ের মাধ্যমে জনগণকে সচেতন করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET