, , ,

শিরোনামঃ-




হরিণাকুণ্ডুতে ৪ ভাইকে পিটিয়ে জখম

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : আগস্ট ০৭ ২০১৯, ১৩:৪২ | 807 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

স্টাফ রিপোটার্র, ঝিনাইদহঃঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার গোবরাপাড়া গ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। আহতরা হলেন গোবরাপাড়া গ্রামের আকবর আলীর ছেলে নওয়াব আলী (৫৫), আলম (৪০), তোয়াছেল (৫০) ও আফজেল হোসেন (৪৮)। মঙ্গলবার বিকাল ৩ টার দিকে এঘটনা ঘটে। আহত নওয়াব আলী জানান, মঙ্গলবার বিকাল ৩ টার দিকে তারা চার ভাই নিজ গ্রামের মাঠে নিজেদের ক্ষেতে কাজ করছিলেন। এ সময় একই গ্রামের লাচ্চু ও তার ছেলে রহিম মেম্বার দলবল নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে তারা ৪ ভাই গুরুতর জখম হন।হরিণাকুণ্ডু থানার ওসি আসাদুজ্জামান জানান, গোবরাপাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিষয়ে চার ভাইকে জখম করা হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ। এ ঘটনায় অভিযোগ দিলে ব্যাবস্থা নেওয়া হবে।
হরিণাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আশরাফুল ইসলাম জানান, আহতদের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্র ও লাঠিসোঠার আঘাত রয়েছে।

স্টাফ রিপোটার্র, ঝিনাইদহঃ
মোঃ জাহিদুর রহমান তারিক,

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET