, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • হরিপুরে অসহায় ও কর্মহীনদের মাঝে বিএনপি’র খাদ্য সামগ্রী বিতরণ




হরিপুরে অসহায় ও কর্মহীনদের মাঝে বিএনপি’র খাদ্য সামগ্রী বিতরণ

জহিরুল ইসলাম জীবন, হরিপুর, ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ০৯ ২০২০, ১৭:৩০ | 807 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনা ভাইরাসের কারণে ঠাকুরগাঁওয়ের
হরিপুরে অসহায়, কর্মহীন ও দুস্থদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী
বিতরণ করেছে বিএনপি।
শনিবার দুপুরে হরিপুর উপজেলার ৩নং বকুয়া ইউনিয়ন বিএনপি’র আয়োজনে ৩শতাধিক
পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী তালিকায় ছিল
চাল, ডাল, চিনি, আলু, সেমাই ইত্যাদি।
করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান
তারেক রহমানের নির্দেশে হরিপুর উপজেলা বিএনপি উদ্যোগে এবং স্থানীয়
বিএনপি’র নেতাকর্মীর নিজস্ব অর্থায়নে ত্রাণ বিতরণের কার্যক্রম পরিচালনা
হচ্ছে।
উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব ইসমাঈল হোসনে বলেন, করোনা
ভাইরাসের কারণে সারাদেশে অসহায় ও দুস্থরা যে অমানবিক পরিস্থিতিতে দিন
যাপন করছে,এ বিষয়টি আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের
দৃষ্টিগোচর হওয়ার সংগে সংগে অসহায় ও দুস্থদের পাশে দাড়ানোর জন্য স্থানীয়
বিএনপি নেতাকর্মীদের নির্দেশ দেন। তারই ধারাবাহিকতায় আমরা হরিপুর উপজেলা
ও ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীরা নিজের স্বাদ্ধ্য অনুযায়ী কর্মহীন ও
অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করেছি। করোনা ভাইরাস যতদিন থাকবে
আমাদের এ কার্যক্রম ততদিন অব্যাহত রাখব।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা মহিলা দলের সভানেত্রী ও সাবেক ভাইস চেয়ারম্যান নাজমা পারভীন ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আবুল কাশেম বর্ষাসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET