, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • হাজী আব্দুস সাত্তারের নেতৃত্বে সিরাজগঞ্জ রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের মনোনয়নপত্র বিতরণ শুরু




হাজী আব্দুস সাত্তারের নেতৃত্বে সিরাজগঞ্জ রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের মনোনয়নপত্র বিতরণ শুরু

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : আগস্ট ০৩ ২০২৬, ১২:৪২ | 608 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জ রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের (রেজি নং-১৪২) ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ উপলক্ষে মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শহরের বাজার স্টেশন এলাকায় ইউনিয়নের কার্যালয়ে বিভিন্ন পদের সম্ভাব্য প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় প্রার্থী, সমর্থক ও শ্রমিকদের উপস্থিতিতে কার্যালয় প্রাঙ্গণে প্রাণচাঞ্চল্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

মনোনয়নপত্র বিতরণ কার্যক্রমে সার্বক্ষণিক উপস্থিত থেকে নেতৃত্ব দেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হাজী আব্দুস সাত্তার। তিনি নিজ হাতে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বিতরণ করেন এবং নির্বাচনসংক্রান্ত প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় তিনি প্রার্থীদের উদ্দেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, আগামী ২১ আগস্ট (শুক্রবার) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইউনিয়নের মোট ৫ হাজার ৬৭৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ১৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি নির্বাচন করবেন।

নির্বাচনী তফসিল অনুযায়ী, ৪ আগস্ট মনোনয়নপত্র দাখিল, ৫ আগস্ট যাচাই-বাছাই, আপিল ও শুনানি, ৬ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহার এবং ৭ আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে।

এ নির্বাচনে সভাপতি, কার্যকরী সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, দুইজন সড়ক সম্পাদক, প্রচার সম্পাদক, দপ্তর সম্পাদক, শ্রম, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক এবং তিনজন কার্যনির্বাহী সদস্যসহ মোট ১৭টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে হাজী আব্দুস সাত্তারকে চেয়ারম্যান করে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মো. মোনায়েছ খান কাবুল, সদস্য সচিব মো. মনিরুজ্জামান মনির, আইন উপদেষ্টা অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা এবং সদস্য হিসেবে রয়েছেন মো. রানা খান বুলবুল ও মো. মেরাজ মোল্লা।

নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে চিঠি দেওয়া হয়েছে। ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছে।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হাজী আব্দুস সাত্তার বলেন, আমরা শ্রমিকদের জন্য একটি গ্রহণযোগ্য ও মডেল নির্বাচন উপহার দিতে চাই। প্রতিটি ভোটার যাতে কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সে বিষয়ে আমরা বদ্ধপরিকর। নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর করতে সবার সহযোগিতা কামনা করছি।

মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল হাসান, সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাবসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক শ্রমিক।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET