, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • হিড়িমদিয়া কমিউনিটি ক্লিনিকে কমিউনিটি সাপোর্ট গ্রুপ (সিএসজি) প্রশিক্ষণ




হিড়িমদিয়া কমিউনিটি ক্লিনিকে কমিউনিটি সাপোর্ট গ্রুপ (সিএসজি) প্রশিক্ষণ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : অক্টোবর ২৯ ২০২০, ০০:২৭ | 984 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 কুষ্টিয়ার ভেড়ামারা চাঁদগ্রাম ইউনিয়নের হিড়িমদিয়া কমিউনিটি ক্লিনিকে কমিউনিটি ক্লিনিক পরিচালনায় কমিউনিটি সাপোর্ট গ্রুপ (সিএসজি) প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টায় ইউনিয়ন পর্যায়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) এর আয়োজনে ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশনের (জাইকা) সহযোগিতায় ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। স্থানীয় জনসাধারণের আর্থিক সহযোগিতা ও অন্যান্য সম্পৃক্ততায় ক্লিনিক পরিচালনা, কমিটি গঠন ও তাদের কার্যাবলী, জনগণের প্রাথমিক স্বাস্থ্যসেবার মান উন্নীতকরণসহ নানান বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। হিড়িমদিয়া কমিউনিটি ক্লিনিকের সভাপতি ও ইউপি সদস্য মোছাঃ সোনাভান এর সভাপতিত্বে এসময় প্রশিক্ষণ প্রদান করেন, ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ রাহুল পারভেজ। সিএইচসিপি এম.এস. জামিল (রাসেল), স্বাস্থ্য সহকারী শামিমা নাসরিন, পরিবার কল্যাণ সহকারী মোছাঃ শাহিনা আক্তার ও সাংবাদিক এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী প্রমূখ উপস্থিত ছিলেন। সার্বিক তত্বাবধানে ছিলেন, ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ নুরুল আমিন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET