, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • হোমনায় ছাদের রেলিং থেকে পড়ে দুই স্কুল শিক্ষার্থী আহত




হোমনায় ছাদের রেলিং থেকে পড়ে দুই স্কুল শিক্ষার্থী আহত

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : নভেম্বর ০১ ২০২২, ১৬:৪২ | 759 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার হোমনায় শিক্ষা প্রতিষ্ঠানের ছাদের রেলিং থেকে পড়ে মারিয়া আক্তার ও মিম আক্তার নামে সপ্তম শ্রেণির দুই স্কুল শিক্ষার্থী আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে দশ টার দিকে উপজেলার দুলালপুর চন্দ্রমণি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে তাদের দু’জনকে হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত দুই শিক্ষার্থী উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের বড় ঘাগুটিয়া গ্রামের মো. রেজাউল মিয়া মেয়ে মিম আক্তার, অপরজন শিক্ষার্থী উপজেলার আসাদপুর ইউনিয়নের পাথালিয়া কান্দি গ্রামের মো. ইকবাল মিয়ার মেয়ে মারিয়া আক্তার। জানা গেছে, সকালে ক্লাস শুরুর আগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বসে খেলাধুলা করছিল। এ সময় স্কুলের ভবনের দুই তলার প্রথম তলার রেলিং থেকে পড়ে যায়।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম মফিজুল ইসলাম শরীফ বলেন, এই ঘটনাটি অনা কাঙ্ক্ষিত তাঁরা দুইজন দুষ্টামি করছিল। হঠাৎ করে দুইজনেই পড়ে যায়। এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি চিকিৎসা দেয়ার পর তাদের পরিবারের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET