৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




হোমনার দৌলপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন

মোঃ তপন মিয়া সরকার, হোমনা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ৩০ ২০২০, ২০:২৮ | 903 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার হোমনায় সর্বশ্রেষ্ঠ বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) পৃথিবীতে আগমন উপলক্ষে জশনে জুলুসে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার সকালে উপজেলার ৩নং দুলালপুর ইউনিয়নের দৌলতপুর,আড়ালিয়াকান্দি, দয়রাকান্দি ও আলগীরচর গ্রামবাসী’র আয়োজনে দৌলতপুর ঈদগাহ থেকে আনন্দ শোভাযাত্রা টি বের হয়ে রামকৃষ্ণপুর টু হোমনা সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে আলোচনা ও মোনাজাত শেষে তবারক বিতরণ করা হয়। পাশাপাশি ফ্রান্সে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ব্যাঙ্গচিত্র কার্টুন প্রকাশ করার প্রতিবাদও করেন তাঁরা।
প্রায় এক হাজার ৪০০ বছর আগে এই দিনে আরবের মরুপ্রান্তরে মা আমেনার কোলে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)। আবার এই দিনেই তিনি পৃথিবী ছেড়ে চলে যান। মহামানব হজরত মুহাম্মদ (সা.) এসেছিলেন তৌহিদের মহান বাণী নিয়ে। প্রচার করেছেন শান্তির ধর্ম ইসলাম। ইসলাম ধমর্মতে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ (সা.) শেষ নবী। তাই তাঁর জন্ম ও ওফাত দিবস ১২ রবিউল আউয়াল মুসলমানদের কাছে পবিত্র দিন। মুসলমানরা দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করেন।
দৌলতপুর ৭নং ওয়ার্ডের বার্তমান মেস্বার মো. নাছির মোল্লার পরিচালনায় উক্ত জশনে জুলুসে অংশগ্রহণ করেন, উপজেলা আওয়ালীগের যুগ্ন সাধারণ সস্পাদক গাজী মো. ইলিয়াস, হোমনা উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত এর সভাপতি মাওলানা আব্দুর ছাত্তার আল কাদরী,
আহলে সুন্নত ওয়াল জামাতএর সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ছালাম, হোমনা দৌলতপুরের কৃতিসন্তান ইঞ্জিনিয়ার কালাম মোল্লা, জুনাব আলী সরকার, হাজ্বী হোসেন মিয়া,উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সস্পাদক বাছির মোল্লা,দয়রাকান্দির গ্রামের কৃতি সন্তান মো.জুরু মুন্সী, আহলে সুন্নাত ওয়াল জামাত এর মাওলানা মো. আনোয়ার হোসেন, দৌলপুর মোল্লা বাড়ির জামে মসজিদের খতিব হযরত মাওলানা মিনহাজুল আবেদী, হযরত মাওলানা মহিউদ্দিন ফারুকী, মাওলানা নজরুল ইসলাম, দয়রাকান্দি জামে মসজিদেরর খতিব হাফেজ আবু কালামসহ বিভিন্ন এলাকার কয়েক শতাধিক ধর্মপ্রাণ মুসলমান আনন্দ শোভাযাত্রা অংশ নেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET