কুমিল্লার হোমনা উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের দ্বাড়িগাঁও গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে দু’টি চার চালা ঘর নগদ টাকা স্বর্ণালংকার ফার্নিচার সহ মালামাল পুড়ে ভস্মিভূত হয়। এতে প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে দাবী ক্ষতিগ্রস্ত পরিবারের। এমন সময় সব হাঁরিয়ে নিস্বঃ হয়ে যাওয়া ঐ পরিবার পাশে এসে দাঁড়িয়েছেন হোমনা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো.কায়সার আহামেদ বেপারী।
শনিবার দুপুর ১২ টারদিকে কুমিল্লা-২ হোমনা- তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ (এমপি) এর নির্দেশক্রমে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. কায়সার আহামেদ বেপারী তাঁর নিজ অর্থায়নে গৃহ নির্মাণের জন্য ২ লক্ষ টাকার কাঠ, শাড়ি, লুঙ্গি ও খাবার সহ নিত্যপণ্য নিয়ে পাশে দাঁড়িয়েছেন তিনি।
পরিবারটি এসব পণ্য পেয়ে আনন্দে আত্তহারা হয়ে বলেন, আমাদের এমন কঠিন দুঃসময়ে তিনি আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন যার আনন্দ আমরা ভাষায় প্রকাশ করতে পারছিনা। এসময় এলাকাবাসী বলেন, হোমনা-তিতাস আসনের এমপি মহোদয়ের আস্থাভাজন কায়সার আহমেদ বেপারী ইউনিয়নে মানুষের বিপদ-আপদে সবসময় পাশে থাকেন আমরা তার কল্যাণ কামনা করছি।
পরে আগুনে পুরে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা যুবলীগের নেতৃবৃন্দরা এসময় কথা বলেন ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসীর সাথে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক মাইনুল মেম্বার,সদস্য রুবেল হোসাই, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ রাছেল, আলাউদ্দিন,আনোয়ার হোসেন, জহিরুল ইসলাম, সোহান, নাজমুল হক মোল্লা,রফিক, জাহাঙ্গীর সহ আরো অনেকই উপস্থিত ছিলেন।
Please follow and like us:









