কুমিল্লার হোমনায় এক ব্যক্তি করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ তার মরদেহটির দাফন সম্পন্ন করেছেন হ্যালো ছাত্রলীগের ৪১ জন কর্তৃক গঠিত কমিটি।
আজ মঙ্গবার সন্ধ্যা ৬ টায় উপজেলা মাথাভাঙ্গা ইউনিয়ন জগনাথকান্দি গ্রামে জানাজার পরে এই দাফন সম্পন্ন হয়। নিহত মো. দুলাল উদ্দিন ভুইয়া জগনাথকান্দি গ্রামের মৃত্যু মো.খালেক ভূইয়া ছেলে।
জানা গেছে, মো. দুলাল উদ্দিন ভুইয়া করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দুপুর দেড়টায় মৃত্যুবরণ করেন সে কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের কমর্কতা হিসাবে কর্মরত ছিলেন।
এদিকে করোনায় আক্রান্ত হয়ে দুশ্চিন্তায় পরে যায় পরিবারের লোকজন। ঠিক সেই সময় স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী’র সহযোগীতায় গঠিত ৪১ জন ছাত্রলীগ মরদেহ দাফন কমিটির সদস্যদের অবহিত করলে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউছার অনিকের নেতৃত্বে ও হোমনা উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. ফয়সাল সরকারের
উপস্থিতে সকল সদস্যরা ঘটনাস্থলে ওরা ৪১ জন টিমের ৮ সদস্য নিয়ে তার দাফন সম্পন্ন করেন।
Please follow and like us:









