৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনমত গঠনে ফুলবাড়ীতে ব্যারিষ্টার কামরুজ্জামানের কর্মী-সমর্থকদের মিছিল




৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনমত গঠনে ফুলবাড়ীতে ব্যারিষ্টার কামরুজ্জামানের কর্মী-সমর্থকদের মিছিল

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ১০ ২০২৫, ০২:৫১ | 719 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমান ঘোষিত ৩১দফার বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনমত গঠনে মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি ব্যারিষ্টার কামরুজ্জামানের পক্ষে মিছিল করেছে ফুলবাড়ী উপজেলা ও পৌর বিএনপি। আজ রোববার বিকেল ৫টায় পৌর এলাকার বাসস্ট্যান্ড জামে মসজিদ থেকে মনোনয়ন প্রত্যাশী ব্যারিষ্টার একেএম কামরুজ্জামানের সমর্থকরা এই মিছিল করেন।
মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর শাখা থেকে বিএনপি ও এর অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে বাসস্ট্যান্ড এলাকায় সমবেত হন। এসময় বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে স্লোগানে স্লোগানে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনমত বৃদ্ধিতে মিছিল করেন তারা।
মিছিলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মকলেছার রহমান নবাবের নেতৃত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ মন্ডল, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মিজানুর রহমান মিন্টু, উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আবু শহীদ, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল হাসান, জেলা প্রচার দলের সহ-সভাপতি সাজ্জাদ হোসেন সাজু, শ্রমিক দলের সাংগাঠনিক সম্পাদক আনোয়ার সরকার, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুব আলম মিলন, যুগ্ম আহ্বায়ক জাকিউর রহমান চঞ্চল প্রমুখ।
মিছিলটি ফুলবাড়ী পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিমতলা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এসময় বক্তারা তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা এবং ধানের শীষের পক্ষে দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি ব্যারিষ্টার একেএম কামরুজ্জামানের জন্য দোয়া ও সমর্থন কামনা করেন। বক্তারা বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও অবহেলিত দিনাজপুর-৫ আসনের উন্নয়নের স্বার্থে যোগ্য নেতা হিসেবে আসন্ন জাতীয় নির্বাচনে ব্যারিষ্টার একেএম কামরুজ্জামান এর বিকল্প নেই।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET