১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ৩১ দফা শুধু রাজনৈতিক ঘোষণা নয় রাষ্ট্রপুনর্গঠনের রূপরেখা-মির্জা মোস্তফা জামান




৩১ দফা শুধু রাজনৈতিক ঘোষণা নয় রাষ্ট্রপুনর্গঠনের রূপরেখা-মির্জা মোস্তফা জামান

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৬ ২০২৫, ০৯:৩৯ | 730 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচিকে জনগণের মাঝে পৌঁছে দিতে সিরাজগঞ্জে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের মনোনয়নপ্রত্যাশী এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানের নেতৃত্বে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নে এ কর্মসূচি সম্পন্ন হয়।

কর্মসূচির অংশ হিসেবে নেতৃবৃন্দ স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং ৩১ দফা কর্মসূচির মূল বিষয়গুলো তুলে ধরেন। এসময় তারা ভদ্রঘাট ইউনিয়নের পালপাড়ায় প্রতিমা নির্মাণ শ্রমিকদের সাথেও কথা বলেন, প্রতিমা পরিদর্শন করেন এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানান।

মির্জা মোস্তফা জামান বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি কেবল একটি রাজনৈতিক ঘোষণাপত্র নয় এটি একটি সুসংগঠিত রাষ্ট্রপুনর্গঠনের রূপরেখা। এর মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনিক স্বচ্ছতা, মানবাধিকার রক্ষা এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার অঙ্গীকার রয়েছে। আমরা চাই একটি দায়িত্বশীল সরকার ব্যবস্থা, যেখানে জনগণের আশা-আকাঙ্ক্ষা মূল্যায়ন পাবে।

তিনি আরও বলেন, ভদ্রঘাটসহ আমরা ঘরে ঘরে গিয়ে তারেক রহমানের এই ৩১ দফা পৌঁছে দিচ্ছি। জনগণের কাছে সত্য তুলে ধরা এখন সময়ের দাবি। দেশের ভবিষ্যৎ রক্ষায় বিএনপি যে ভিশন নিয়ে কাজ করছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি বিশ্বাস করি, জনগণই অন্যায়ের বিরুদ্ধে রায় দেবে এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নির্বাহী সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আসলাম উদ্দিন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমন, শহর বিএনপির নেতা ফরহাদ হোসেন, সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক জাকির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, সদস্য আব্দুল হামিদ রানা, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাইবুল হাসান, পৌর জাসাস সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাওন আহমেদ, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান সোহাগ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক জাকারিয়া সরকার, স্বেচ্ছাসেবক দলের নেতা রনী আহমেদসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

নেতারা জানান, তারেক রহমানের ৩১ দফা শুধুই রাজনৈতিক প্রতিশ্রুতি নয় এটি জনবান্ধব রূপকল্প, যা দেশের গণতন্ত্র, সুশাসন ও অর্থনৈতিক পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET