, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ৪ মাসের বকেয়া বেতনের দাবীতে রংপুর চিনিকলের শ্রমিক-কর্মচারীদের থালা হাতে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট




৪ মাসের বকেয়া বেতনের দাবীতে রংপুর চিনিকলের শ্রমিক-কর্মচারীদের থালা হাতে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ২৬ ২০২০, ১৮:০১ | 789 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনা পরিস্থিতির কারণে চলমান লকডাউন উপেক্ষা করে ৪ মাসের বকেয়া বেতন-ভাতার দাবীতে রোববার সকাল ১১টায় থালা হাতে নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ, অবস্থান ধর্মঘট ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে গাইবান্ধার কৃষিভিত্তিক ভারীশিল্প কারখানা মহিমাগঞ্জের রংপুর চিনিকলের শ্রমিক-কর্মচারীরা। রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কে রংপুর চিনিকলের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালনকালে অর্ধ সহস্রাধিক শ্রমিক-কর্মচারীর সাথে আখচাষীরাও অংশ গ্রহণ করেন।
অবস’ান ধর্মঘট চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আবু সুফিয়ান সুজা, সাধারণ সম্পাদক মোস-াফিজুর রহমান দুলাল, সহ-সম্পাদক ফারুক হোসেন ফটু, শ্রমিক নেতা শাহজাহান আলী, আখচাষী সমিতির নেতা জিন্নাত আলী প্রধান, আব্দুর রশিদ ধলু, শামসুল ইসলাম প্রমূখ। বক্তারা বলেন, ত্রাণ বা সাহায্য নয়, নি¤œ-দরিদ্র শ্রমিক-কর্মচারীদের মাথার ঘাম পায়ে ফেলে অর্জিত শ্রমের মূল্য অবিলম্বে পরিশোধ করার দাবি জানান। সেইসাথে দ্রুত ন্যায্য পাওনা বেতনভাতা পরিশোধের ব্যবস’া না করা হলে আগামীতে কঠোর কর্মসূচি পালন করা হবে।
উল্লেখ্য, গত জানুয়ারি মাস থেকে রংপুর চিনিকলের প্রায় এক হাজার শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তার বেতন প্রায় চার কোটি টাকা ও চার হাজার আখচাষীর সরবরাহ করা আখের মূল্য বাবদ তিন কোটি ৯০ লাখ টাকা ৪ মাসেও প্রদান না করায় তারা মানবেতর জীবন যাপন করতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET