, , ,

শিরোনামঃ-




অবরোধের সমর্থনে রাবি ছাত্রদলের মশাল মিছিল

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ১২ ২০২৩, ২২:২১ | 812 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চতুর্থ দফা দেশব্যাপী সর্বাত্মক অবরোধের সমর্থনে মশাল মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল।
রোববার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নগরীর তালাইমারি থেকে ভদ্রা রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী ও সদস্য সচিব শামসুদ্দিন চৌধুরী সানিনের নেতৃত্বে এই মিছিল করে সংগঠনটি।
এ সময় তারা সংকার বিরোধী বিভিন্ন শ্লোগান দেয়। মিছিলের বিষয়ে রাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের আহ্বানে ১৮ কোটি জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে আমরা মাঠে নেমেছি। ফ্যাসিস্ট শেখ হাসিনার পদত্যাগ না করা পর্যন্ত আমরা রাজপথেই অবস্থান করব এবং ২০১৪ ও ২০১৮ সালের মতো জাতীয় সংসদ নির্বাচন এই দেশে আর হতে দিব না।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET