করোনা ভাইরাস রোধে লকডাউন এর মত যখন সারা দেশের অবস্থা, মহাসড়কে নেই কোন যানবাহন, খুলছে না কোন দোকানপাট, স্থবির হয়ে গেছে সারাদেশের মতো বাগেরহাট জেলা, এরইমধ্যে অসহায় ও দুস্থদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বাগেরহাট সদরের বারাকপুর এলাকার বিশিষ্ট ইলেকট্রনিক্স ব্যবসায়ী আই আর ইলেকট্রনিক্স এর স্বত্বাধিকারী হাওলাদার ইসমাইল হোসেন। ইসমাইল হোসেন নিজেই অটো গাড়িতে করে চাল-ডাল আলু মাস্ক ও ওষুধ সামগ্রী নিয়ে বাড়িতে থাকা অসহায় ও দুস্থ পরিবারের মাঝে উপস্থিত হচ্ছেন। বাড়িতে থাকা অসহায় ও দুস্থ পরিবারেরা হাতের কাছে চাল ডাল পেয়ে আনন্দ অশ্রু ঝরাচ্ছেন। এলাকার সর্বমহল ইসমাইল হোসেনের এই কাজে প্রশংসা করছেন। দেশের এই ক্রান্তিলগ্নে করোনা ভাইরাস মোকাবেলায় ইসমাইল হোসেন এলাকার বাড়িতে বাড়িতে গিয়ে চালডাল দেওয়ার পাশাপাশি করোনা ভাইরাস রোধে করণীয় বিষয়গুলি বুঝিয়ে দিতেছেন। ইসমাইল হোসেন বারাকপুর গ্রামের সাবেক পুলিশ সদস্য মৃত ইখলাস হাওলাদারের ছেলে।
ইসমাইল হোসেন নয়া আলোকে জানান দেশের এই ক্রান্তিলগ্নে করোনা ভাইরাস মোকাবেলায় সবাইকে এগিয়ে আসতে হবে। ভাইরাস যেন কোথাও ছড়াতে না পারে সেদিকে সর্বোচ্চ সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রশাসনকে সমগ্র এলাকা কঠোর মনিটরিংয়ের মধ্যে রাখবে আর হসপিটাল প্রস্তুত রাখতে হবে। প্রত্যেক এলাকায় যারা সামর্থ্যবান তাদেরকে অবশ্যই অসহায় দুস্থদের পাশে এগিয়ে আসতে হবে। তার এই কাজে সহায়তা করছে জালাল, কবীর, রাজু, শওকত, আলী, নাজমুল তাজ, শাওন, আরিফ সহ অনেকে।









