২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • অসহায় ও দুস্থদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বিশিষ্ট ব্যবসায়ী ইসমাইল হোসেন।




অসহায় ও দুস্থদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বিশিষ্ট ব্যবসায়ী ইসমাইল হোসেন।

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২৮ ২০২০, ১৩:১৫ | 1749 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনা ভাইরাস রোধে লকডাউন এর মত যখন সারা দেশের অবস্থা, মহাসড়কে নেই কোন যানবাহন, খুলছে না কোন দোকানপাট, স্থবির হয়ে গেছে সারাদেশের মতো বাগেরহাট জেলা, এরইমধ্যে অসহায় ও দুস্থদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বাগেরহাট সদরের বারাকপুর এলাকার বিশিষ্ট ইলেকট্রনিক্স ব্যবসায়ী আই আর ইলেকট্রনিক্স এর স্বত্বাধিকারী হাওলাদার ইসমাইল হোসেন। ইসমাইল হোসেন নিজেই অটো গাড়িতে করে চাল-ডাল আলু মাস্ক ও ওষুধ সামগ্রী নিয়ে বাড়িতে থাকা অসহায় ও দুস্থ পরিবারের মাঝে উপস্থিত হচ্ছেন। বাড়িতে থাকা অসহায় ও দুস্থ পরিবারেরা হাতের কাছে চাল ডাল পেয়ে আনন্দ অশ্রু ঝরাচ্ছেন। এলাকার সর্বমহল ইসমাইল হোসেনের এই কাজে প্রশংসা করছেন। দেশের এই ক্রান্তিলগ্নে করোনা ভাইরাস মোকাবেলায় ইসমাইল হোসেন এলাকার বাড়িতে বাড়িতে গিয়ে চালডাল দেওয়ার পাশাপাশি করোনা ভাইরাস রোধে করণীয় বিষয়গুলি বুঝিয়ে দিতেছেন। ইসমাইল হোসেন বারাকপুর গ্রামের সাবেক পুলিশ সদস্য মৃত ইখলাস হাওলাদারের ছেলে।

ইসমাইল হোসেন  নয়া আলোকে জানান দেশের এই ক্রান্তিলগ্নে করোনা ভাইরাস মোকাবেলায় সবাইকে এগিয়ে আসতে হবে। ভাইরাস যেন কোথাও ছড়াতে না পারে সেদিকে সর্বোচ্চ সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রশাসনকে সমগ্র এলাকা কঠোর মনিটরিংয়ের মধ্যে রাখবে আর হসপিটাল প্রস্তুত রাখতে হবে। প্রত্যেক এলাকায় যারা সামর্থ্যবান তাদেরকে অবশ্যই অসহায় দুস্থদের পাশে এগিয়ে আসতে হবে। তার এই কাজে সহায়তা করছে জালাল, কবীর, রাজু, শওকত, আলী, নাজমুল তাজ, শাওন, আরিফ সহ অনেকে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET