, , ,

শিরোনামঃ-




আগৈলঝাড়ায় বজ্রপাতে ধান কাটা শ্রমিকের মৃত্যু

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ০৯ ২০১৮, ০৯:০৭ | 767 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খোকন হাওলাদার, গৌরনদী(বরিশাল)প্রতিনিধি ||

বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার চেঙ্গুটিয়া এলাকার চৌদ্দমেদা বিলে আজ মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে ধান কাটার সময় বজ্রপাতে এক ধানকাটা শ্রমিক মারা গেছেন। এসময় আরও তিন শ্রমিক আহত হয়েছেন।

জানা গেছে, চেঙ্গুটিয়া গ্রামের বেল্লাল তালুকদারের জমিতে কুষ্টিয়া থেকে আসা ১০জন শ্রমিক ধান কাটছিল। এসময় আকস্মিক বজ্রপাতে শ্রমিক খোকন প্রামানিক (২৮) ও অপর তিন শ্রমিক আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক খোকনকে মৃত বলে ঘোষনা করেন। বজ্রপাতে নিহত খোকন কুষ্টিয়া জেলার খোকসা থানার গফরগাঁও গ্রামের আলতাফ প্রামানিকের পুত্র। অপর আহত তিন শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহতদের বাড়িও একই এলাকায়। জমির মালিক বেল্লাল তালুকদার জানান, নিহত খোকনের লাশ নিয়ে তার সহকর্মীরা মঙ্গলবার দুপুরে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET