১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • শিক্ষা
  • আটোয়ারীতে আসন্ন এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের মতবিনিময় সভা




আটোয়ারীতে আসন্ন এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের মতবিনিময় সভা

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ০৭ ২০২৬, ২১:৩৫ | 654 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা নকলমুক্ত,সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশে আয়োজনের লক্ষ্যে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ কেন্দ্র সচিব, প্রধান শিক্ষক, অভিভাবক,সুধিজন সহ সাংবাদিকদের নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে বিশেষ মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ। এতে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন দিনাজপুর শিক্ষা বোর্ডের হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ ফারুক হোসেন। সভায় বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন দিনাজপুর শিক্ষা বোর্ডের সহকারী সচিব লাবন্য প্রভা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান। অন্যান্যদের মধ্যে আলোচনা করেন আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব পইম উদ্দীন আহম্মেদ, তোড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সদ্য অবসারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ তরিকুল ইসলাম বার আউলিয়া মাজার শরীফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহিদুল জব্বার শাহীন , মোঃ জহিরুল ইসলাম , সহকারী শিক্ষক তারামোহন বর্মন প্রমূখ। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পরীক্ষায় কঠোর নিরাপত্তা, প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করা, সঠিক ও নিয়মানুযায়ী উত্তরপত্র প্যাকেট করা, এবং কেন্দ্র সচিবদের দায়িত্বশীল ভুমিকা পালনের নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। বক্তাগণ আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষায় সরকারের দেয়া নির্দেশনাগুলো পরীক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে ব্যাপক প্রচারণার ব্যবস্থা করতে আলোকপাত করেন। এদিকে মতবিনিময় সভার পূর্বে অতিথিদ্বয় উপজেলার মির্জাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যান এবং সেখানেও একটি সভা করেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন ওই কেন্দ্রের সচিব প্রধান শিক্ষক পরিমল চন্দ্র চট্টোপাধ্যায়।
উল্লেখ্য যে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার জন্য সরকার ১১টি নির্দেশনা জারি করেছে। নির্দেশনাগুলো হলো: প্রতিটি পরীক্ষা কেন্দ্রে কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি কক্ষে সিসিটিভি স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। সিসিটিভিতে ধারণ করা ভিডিও যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। নিরাপত্তা ব্যবস্থা: স্থানীয় প্রশাসনের সঙ্গে পরামর্শক্রমে পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ। পরীক্ষার্থীরা যেন নকল বা অসদুপায় অবলম্বন করতে না পারে, সে বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে হবে। পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করে কেন্দ্রে প্রবেশের অনুমতি দিতে হবে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। প্রতিটি পরীক্ষা কক্ষে দেয়াল ঘড়ি স্থাপন করতে হবে। কেন্দ্র সচিবদের প্রতি নির্দেশনাগুলো যথাযথভাবে প্রতিপালন করতে হবে। নির্দেশনা প্রতিপালনে কোনো প্রকার অবহেলা বা গাফিলতির কারণে অনাকাক্সিক্ষত পরিস্থিতির সৃষ্টি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET