২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারীতে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত




আটোয়ারীতে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ০১ ২০২৬, ২১:৫৫ | 628 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত” শ্লোগান কে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে যথাযথ মর্যাদায় পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। শুক্রবার (১ মে) সকালে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠন একত্রিত হয়ে উপজেলা বাস,মাইক্রোবাস, মিনিবাস ও ট্রাক শ্রমিক ইউনিয়ন অফিস চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে ওই শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আটোয়ারী থানার ওসি (তদন্ত) মোঃ ফারুকুল ইসলাম, ট্রাক, কাভার্ট ভ্যান, ট্যাংকলড়ী ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হায়দার আলী বকুল ও সাধারণ সম্পাদক মোঃ আকতার হোসেন, কোচ, বাস, মিনিবাস, মাইক্রোবাস পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম কাজল, হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আলম ও সম্পাদক মোঃ মকলেছুর রহমান, নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মসলিম উদ্দীন, দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মেরাজ উদ্দীন, কুলি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মসলিম উদ্দীন ও ইলেক্ট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ কামাল হোসেন সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীগণ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন।
উল্লেখ্য, ১৯৮৬ সালের ১লা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকরা ৮ ঘন্টা কাজের দাবীতে আন্দোলন করেছিলেন। সেখানে পুলিশের গুলিতে অনেক শ্রমিক নিহত হয়। তাদের আত্মত্যাগকে স্মরণ করেই ১লা মে সারাবিশে^ শ্রমিক দিবস পালন করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET