, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খেলাধুলা
  • আটোয়ারীতে ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ




আটোয়ারীতে ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৭ ২০২৬, ২২:৪৫ | 608 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী , বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ রেজাউন নবী রাজা , আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ, সমাপনী অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ক্রীড়া শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রিপামনি দেবী বলেন, পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধূলার কোনো বিকল্প নেই। ক্রীড়াচর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও সহমর্মিতা শেখায়। এই প্রতিযোগিতার মাধ্যমে গ্রামীণ ও শহরের উদীয়মান খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুবর্ণ সুযোগ তৈরী হচ্ছে। আলোচনা সভা শেষে বালক-বালিকাদের সাঁতার,হ্যান্ডবল,কাবাডি , দাবাসহ মোট ৩৬টি ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদ পত্রসহ সম্মাননা স্মারক ও ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। পুরস্কার বিতরণ পর্ব শেষে আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারী সকল শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET