, , ,

শিরোনামঃ-
  • হোম
  • হরেক-রকম
  • আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারে মুনির হোসেনের ঢেউটিন বিতরণ




আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারে মুনির হোসেনের ঢেউটিন বিতরণ

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ০৯ ২০২০, ২১:০২ | 954 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার তোড়িয়া
ইউনিয়নের সুখ্যাতি গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৩ পরিবারের মাঝে
ঢেউ টিন বিতরণ করেছেন সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মরহুম
মির্জা গোলাম হাফিজের জামাতা বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ
আলহাজ্ব মনির হোসেন। সোমবার (০৯ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে
আলহাজ্ব মনির হোসেনের পাঠানো ঢেউটিন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে
আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল
ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান,
ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম।
আলহাজ্ব মনির হোসেনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, মির্জা
গোলাম হাফিজ ডিগ্রী কলেজের প্রভাষক মানিক হোসেন। জানাগেছে,
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৩টি পরিবারের মাঝে ৩ বান্ডিল করে মোট ৯ বান্ডিল
ঢেউটিন বিতরণ করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET