১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • আটোয়ারীতে ট্রাক্টরের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত




আটোয়ারীতে ট্রাক্টরের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ০৬ ২০২১, ১৮:০১ | 891 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে ট্রাক্টরের ধাক্কায় জীবন সেন (২৩) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার (৬ জানুয়ারী) সকাল ১০টায় উপজেলার মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ চৌরাস্তা মোড় এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত জীবন সেন উপজেলার রসেয়া এলাকার ভোলা নাথ সেনের ছেলে। স্থানীয়রা জানায়, জীবন সেন মোটর সাইকেল যোগে ব্যাবসায়িক কাজে বাড়ি থেকে ফকিরগঞ্জ বাজারে আসছিলেন। এসময় পিছন দিক থেকে আসা মাটি ভর্তি একটি মাহিন্দ্র ট্রাক্টর তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহী জীবন সেন মারা যায়। তাৎক্ষনিক স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এসময় পুলিশ ঘাতক দৃশ্য এন্টারপ্রাইজ নামীয় মাহিন্দ্র ট্রাক্টরটিও থানায় নিয়ে যান। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইজার উদ্দীন ট্রাক্টরের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহীর নিহতের ঘটনা ও ঘাতক মাহিন্দ্র ট্রাক্টরটি আটকের বিষয়টি নিশ্চিত করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET