১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




আটোয়ারীতে মাছের ভাসমান খাদ্য তৈরীর মেশিন বিতরণ

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২১ ২০২০, ২৩:৩৭ | 927 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ- ২ এর আওতায় পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা মৎস্য দপ্তর কর্তৃক মাছের ভাসমান খাদ্য তৈরীর মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে মাছের ভাসমান খাদ্য তৈরীর মেশিন উপজেলার বলরামপুর ইউনিয়নের চুচুলি সিআইজি (মৎস্য) সমবায় সমিতি লিমিটেড -এর নিকট আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান ও মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম উপস্থিত ছিলেন। এসময় উপজেলা মৎস্য অফিসার মোঃ শামসুর রহমান বলেন,মাছের ভাসমান খাদ্য তৈরীর মেশিনের মোট বিনিয়োগের পরিমান ৫লক্ষ ১৫ হাজার টাকা। প্রকল্প থেকে প্রাপ্ত অনুদান ৩লক্ষ ৫০ হাজার টাকা। এলাকার মৎস্য চাষীরা মৎস্য চাষে আরো একধাপ এগিয়ে গেল। এসময় অন্যদের মধ্যে সুবিধাভোগী সিআইজি সংগঠনের নেতৃবৃন্দ সহ মৎস্য দপ্তরের অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET