, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ইউনিয়ন ছাত্রলীগের প্রচেষ্টায় ঝিকরগাছার মুক্তামনি এখন সুস্থ 




ইউনিয়ন ছাত্রলীগের প্রচেষ্টায় ঝিকরগাছার মুক্তামনি এখন সুস্থ 

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : অক্টোবর ০৩ ২০২০, ২১:৪২ | 809 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের বকুলিয়া গ্রামের স্থায়ী বাসিন্দা কাজল হোসেনের মেয়ে মুক্তামনির (১৪) জন্য হাজারিবাগ ইউনিয়ন ছাত্রলীগের নেতা ইমন সরদার ভালোবাসার উপহার স্বরুপ ফল, মূল ও খাদ্য সামগ্রি পাঠিয়েছেন। মুক্তামনি বাগআঁচড়া পাইলট গার্লস স্কুলের সপ্তম শ্রেণির মেধাবী শিক্ষার্থী।

জানা যায়, এ বছরের প্রথম দিকে ১০নং শংকরপুর ইউনিয়নে   বকুলিয়া গ্রামে ইমন সরদার তার কাকা সম্পর্কে বকুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যমে মুক্তামনির বিষয়টি জানতে পারেন। মুক্তামনিকে প্রথমে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
মাজার হাড় ক্ষয়ে যাওয়া, প্যারালাইসিস হওয়া এবং ভুল চিকিৎসার কারণে তার অবস্থার অবনতি হতে থাকে।
বিষয়টি নিয়ে ছাত্রলীগ নেতা  ইমন সরদার ওই রাতে যশোর সদর হসপিটালের অর্থপেডিক্স ডাঃ শিমুল কে বিষয়টি অবগত করেন। তিনি তার স্যার ডাঃ গোলাম ফারুক ও ডাঃ আব্দুর রউফ এর সাথে বোর্ড মিটিং করে মুক্তামনী কে সদর হসপিটালে আনার কথা এবং ভর্তি করার কথা বলা হয়। ০৩/০১/২০২০ সকাল ০৮ টার সময় মুক্তামনী কে ইমন সরদারের  কাছে হস্তান্তর করে হসপিটাল। পরে ডাঃ শিমুলের সার্বিক সহযোগিতায় বেড ও নিয়মিত ট্রিটমেন্ট চলে। জরুরী অপারেশন এর সব কিছুই অতিদ্রুত ০৮/০১/২০২০ তারিখে সম্পন্ন করা হয় এবং অপারেশন সফল হয়। ১৩/০১/২০২০ তারিখে মুক্তামনি কে হসপিটাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। ১৫/০৩/২০২০ বকুলিয়া গ্রামে ইমন ও আমার সফর সঙ্গী নিয়ে তাকে দেখে এসেছেন খোঁজ নিয়েছেন ও পছন্দের খাবার দিয়ে এসেছেন। ছাত্রলীগ নেতার দীর্ঘ পরিশ্রম সফল। গতকপৌস রাতে একটা ফোন কল আসে মুক্তামনির পিতা জানন, মুক্তামনি হাটতে পারে, সে পুরো সুস্থ। তিনি ছাত্রলীগের সবাইকে ধন্যবাদ জানান।
হঠাৎ ছাত্রলীগ নেতা ইমন সরদারের রোড অ্যাকসিডেন্ট করার বিষয়টি মু্ক্তামনী মানতে পারছিলো না। তাই গতকাল ০২/১০/২০২০ তারিখে তার নিজ বাসায় খাবার খেয়ে,তিনি বাংলাদেশ ছাত্রলীগ, হাজিরবাগ ইউনিয়ন শাখার পক্ষ থেকে মুক্তামনির হাতে ভালোবাসার উপহার  তুলে দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বকুলিয়া গ্রামের মাওলানা রেজাউল করিম, রুবেল হোসেন, নাহিদ হাসান সোহাগ, মামুন হোসেন, জিও জনি, রাকিব হাসান, সোহান হোসেন, ফয়সাল, হাবিবুর, মুক্তামনী সহ তার পরিবারের সদস্যবৃন্দ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET