, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হাবিবুন নাহারকে আবারো এমপি হিসেবে চাই মোংলাবাসী




উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হাবিবুন নাহারকে আবারো এমপি হিসেবে চাই মোংলাবাসী

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১০ ২০২৩, ১৮:৩৪ | 824 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হাবিবুন নাহারকে আবারো এমপি হিসেবে চাই মোংলাবাসী। আবারো বাগেরহাট -৩ আসনে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে মোংলা উপজেলা ও পৌর আওয়ামীলীগ। মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ১১টায় মোংলা পোর্ট পৌরসভার সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মোংলা বন্দর ঘিরে বর্তমান সাংসদ হাবিবুন নাহারের মাধ্যমে বাস্তাবায়িত বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বিক্ষোভ সমাবেশে তুলে ধরা হয়।
সমাবেশে আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাদের বক্তৃতায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট -৩ (রামপাল -মোংলা) আসনে পুনরায় নৌকার প্রার্থী হিসেবে বেগম হাবিবুন নাহারকে মনোনয়ন দেওয়ার জন্য দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আহবান জানান। বেগম হাবিবুন নাহার খুলনা সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র প্রবীণ রাজনীতিবিদ তালুকদার আব্দুল খালেকের সহধর্মী।
বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন, মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, সাবেক পৌর চেয়ারম্যান শেখ আবদুস সালাম, মোংলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিসেস কামরুন নাহার হাই, মোংলা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজামান জসিম, উপজেলা যুবলীগের সভাপতি ইসরাফিল হাওলাদার, ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন, মোল্লা তারিকুল ইসলাম, নারজিনা বেগম, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ কবির হোসেন, সুন্দরবন ইউনিয়ন যুবলীগের সভাপতি আহাদুল ইসলাম, মোংলা পৌর কাউন্সিলর মো. নাসির, শিউলি বেগম, বাহাদুর মিয়াসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET