, , ,

শিরোনামঃ-
  • হোম
  • শিক্ষা
  • এটা নিশ্চিত যে তিন হাজারের মত শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে




এটা নিশ্চিত যে তিন হাজারের মত শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : জুলাই ২৬ ২০১৯, ০৮:৪০ | 1098 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জহিরুল হক খাঁন সজীব, জেলা প্রতিনিধি, ফেনী:-এটা নিশ্চিত যে তিন হাজারের মত শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে। তাহলে বাকি সব স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান অযোগ্য?

আমি বলব এই অযোগ্য প্রতিষ্ঠান এ পড়েই দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান এ অধ্যায়নরত আছে হাজার- হাজার শিক্ষার্থী, এমনকি বিসিএস এর মত পরীক্ষায় পাশ করে চাকরি করছে বিভিন্ন মন্ত্রণালয়, প্রশাসনিক অনেক গুলো দপ্তরে। এছাড়া ও কিছুদিন আগে NTRCA কর্তৃক যে শিক্ষক নিয়োগ হয়েছে সেখানে ননএমপিওভুক্ত প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে ত্রিশ হাজার শিক্ষক তাদের অধিকাংশই এসব প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা। অযোগ্য প্রতিষ্ঠান কি আগে বিবেচনায় আসেনি?

ননএমপিওভুক্ত একটা প্রতিষ্ঠানে শিক্ষকগন যখন যুগের পর যুগ বেতন ছাড়া শিক্ষা দিয়ে যাচ্ছে, কোন সুযোগ-সুবিধাতো দূরের কথা মাসে প্রতিষ্ঠান কর্তৃক ৩০০০/- টাকা ধার্য্য বেতনটার ও কোন আশা করা যায়না মাসের পর মাস বকেয়া পড়ে থাকে। সেই বিদ্যালয়ের শিক্ষকদের করুন পরিণতির কথা মন্ত্রনালয়ে বসে বা কোন এসি রুমে বসে আঁছ করা সম্ভব হবেনা। বিনা বেতনে কলুর বলদ খাটা এই ননএমপিওভুক্ত শিক্ষকরা দেশের শিক্ষা খাতে সেবা দিয়ে যাচ্ছে একটা মাত্র আশায় যে সরকার তাদের প্রতি নজর দিবেন, তাদেরকে সরকারী সুযোগ-সুবিধার আওতায় আনবেন। তাদের ধৈর্য্য কত খানি বুঝতে পারবেন শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ?

দেশে উন্নয়ন হচ্ছে বেশ রাস্তা হচ্ছে, কালবাট হচ্ছে, ব্রিজ হচ্ছে, রেললাইন হচ্ছে, বিদ্যুৎ হচ্ছে, ফ্লাইওভার হচ্ছে, খনি পাচ্ছে, রেল কেনা হচ্ছে, বিমান কেনা হচ্ছে, যুদ্ধ বিমান, সাবমেরিন কেনা হচ্ছে, স্যাটেলাইট স্থাপন করা হয়েছে, পাতাল রেল হচ্ছে, ইকোনোমিক জোন হচ্ছে, অবকাঠামোর আমুল পরিবর্তন হচ্ছে, আইসিটিতে উন্নয়ন হয়েছে, মোট কথা আধুনিকায়ন হচ্ছে দেশের সকল সেক্টর।

কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় মানুষ গডার তথা সুশিক্ষিত জাতী গড়ার করিগরদের উন্নয়নে সরকার তথা সংশ্লিষ্ট সকলে এতো উদাসীন কেন তা বুঝে আসেনা কোনভাবেই। নাকি এটি আমলাতান্ত্রীক জটিলতা?

প্রতিটি বিভাগের কর্মকর্তা, কর্মচারীর বেতন দ্বিগুন করে জীবনযাত্রার মান উন্নয়ন করেছেন। ইতিমধ্যে সরকার নন্যূতম বেতন কাঠামো করেছেন ৮,০০০/- থেকে ১০,০০০/- টাকা। কিন্তু সরকার কি জানেন দেশে একটা বিশাল গোষ্টি ননএমপিওভুক্ত শিক্ষক নামের কলুর বলদগন ৩,০০০/- টাকা বেতনে চাকুরী করেন, তাও আবার বছরের পর বছরে বেতন বাকী। প্রায় দশ বছর পর সরকার কর্তৃক বিদ্যালয় এমপিওভুক্তির ঘোষনা আসার সাথে সাথে কোন মায়ের সন্তানগুলো মাথাছাড়া দিয়ে উঠলেন এই নীতি সেই নীতি বলে? এটাকি ইচ্ছে করে ননএমপিওভুক্ত শিক্ষকগনকে অবহেলা করা হচ্ছেনা?

নীতিমালা মানুষের ভালোর জন্যই করা হয়। সকল সেক্টরে নীতিমালা নমনীয় করা হলেও শিক্ষা ক্ষেত্রে কেন এতো কঠিন থাকে আমার কাছে আজো এটি বোধগম্য নয়। নাকি এতে কোন প্রকার……………. প্রশ্ন থেকে যায়। তবে যাই হোক যাঁরা শিক্ষা খাতকে তিন ভাগে ভাগ করে রেখেছেন বা আত্মীকরনের জন্য সরকারের সৎ ইচ্ছে থাকার পরও যাঁরা প্রভাব বিস্তার করছেন তাদের কাজটি কি জাতীকে পিঁছিয়ে রাখার জন্য নয়তো, সেটা ও সরকারের উচ্চ মহলের খতিয়ে দেখার দরকার আছে বলে আমি মনে করি।

রাষ্ট্র আমাদের অভিভাবক। রাষ্ট্র প্ররিচালনাকারী প্রতিষ্ঠান সরকার, আর সরকার প্রধান বঙ্গবন্ধু কন্যা জননেত্রী, মমতাময়ী, মাদার অব হিউমিনিটি, শেখ হাসিনা, শিক্ষা মন্ত্রনালয়ের সুযোগ্য মন্ত্রী ডা দিপু মনি, এবং সংশ্লিষ্ট সকলের কাছে আবেদন বাংলাদেশের ইতিহাস থেকে ননএমপিও শব্দটা চিরতরে মুছে দিবেন, সকল ননএমপিওভুক্ত শিক্ষকগনকে এমপিওভুক্ত করে নিবেন কোন প্রকার শর্তারোপ না করে। রাষ্ট্র চাইলে সকল নীতি বাদ দিয়ে বা সংশোধন করে বা নমনীয় করে অথবা পরিবর্তন, পরিবর্ধন করে সংযোজন অথবা বিয়োজন করে দেশে বিরাজমান শিক্ষা বৈষম্য দূর করে কার্যকর পদক্ষেপ নিবেন এটাই আশা করে সকল ননএমপিওভুক্ত ও এমপিওভুক্ত শিক্ষকগন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET