, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কলাপাড়ায় পল্লী বিদ্যুতের ভৌতিক বিল অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে মানববন্ধন




কলাপাড়ায় পল্লী বিদ্যুতের ভৌতিক বিল অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুন ১০ ২০২০, ২১:৫৬ | 805 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পটুয়াখালীর কলাপাড়ায় পল্লী বিদ্যুতের ভৌতিক বিল, অনিয়ম, দুর্নীতি, লুটপাট ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে দূর-বন্ধন করেছে ‘নাগরিক উদ্যোগের’ সদস্যরা। বুধবার বেলা সাড়ে এগারটায় সামাজিক দূরত্ব বজায় রেখে শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে এ দূর-বন্ধন অনুষ্ঠিত হয়।নাগরিক উদ্যোগের আহ্বায়ক কমরেড নাসির উদ্দিন তালুকদারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস, কমরেড প্রভাষক রফিকুল ইসলাম, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান বুলেট ও নাগরিক উদ্যোগের সদস্য দিবাকর সরকার পিন্টু।বক্তারা পল্লী বিদ্যুতের ঘনঘন লোডসেডিং, মিটিার ভাড়া, ডিমান্ড চার্জ, তিন মাসের বিল একত্রে প্রদান ও বিবিধ বিলের নামে গ্রাহকের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার প্রতিবাদ জানান। এছাড়া ভবিষ্যতে প্রতি মাসের বিল প্রতি মাসে গ্রাহকের হাতে পৌছে দেয়ার দাবি জানান।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET