, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • কলাপাড়ায় পৌর শ্রমিক লীগের কমিটি গঠন ফারুক সভাপতি ও রকি সাধারন সম্পাদক।




কলাপাড়ায় পৌর শ্রমিক লীগের কমিটি গঠন ফারুক সভাপতি ও রকি সাধারন সম্পাদক।

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : অক্টোবর ০৯ ২০১৯, ২০:১৪ | 872 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ পারভেজ কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি- পটুয়াখালী কলাপাড়ায় পৌর শহর শাখা শ্রমিক লীগের কমিটি গঠন করা হয়েছে। এতে ফারুক হোসেনকে সভাপতি ও রাকিবুল ইসলাম রকিকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়েছে। ৪৫ সদস্য বিশিষ্ট্য পৌর শহর শ্রমিক লীগের এ নতুন কমিটির অনুমোদন দেয় শ্রমিক লীগ পটুয়াখালী জেলা শাখার সভাপতি তোফাজ্জেল হোসেন ও সাধারন সম্পাদক মিজানুর রহমান। এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেয়া হয় বলে সূত্রে জানা গেছে।এদিকে ফারুক হোসেন সভাপতি ও রাকিবুল ইসলাম রকি সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ায় অনেকেই তাদের অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন। তারা ভবিষ্যতে শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিকের জন্য কাজ করবেন বলে আশা ব্যক্ত করেন।নব-নির্বাচিত পৌর শ্রমিক লীগের সভাপতি ফারুক হোসেন জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে শ্রমিকলীগের মাধ্যমে একনিষ্টভাবে কাজ করা হবে। এজন্য দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন তিনি।শ্রমিক লীগ কলাপাড়া উপজেলা শাখার সভাপতি হীরা হাওলাদার স্বপন জানান, কলাপাড়া পৌর শহর শ্রমিক লীগের এরকম সুন্দর একটি কমিটি নির্বাচিত করায় তিনি পটুয়াখালী জেলা শ্রমিক লীগকে স্বাধুবাদ জানিয়েছেন এবং নব-নির্বাচিত পৌর কমিটির সার্বিক মঙ্গল কামনা করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET