৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • কলাপাড়ায় ব্রীজ ভেঙ্গে বালু বোঝাই ট্রলি নদীতে, নিখোঁজ ১ আহত ৩




কলাপাড়ায় ব্রীজ ভেঙ্গে বালু বোঝাই ট্রলি নদীতে, নিখোঁজ ১ আহত ৩

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১২ ২০২০, ১৯:০৩ | 882 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পটুুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পূর্ব মধুখালী সাপুরিয়া খালের ওপর চলাচলের  অনুপোযোগী আয়রণ ব্রীজটি দিয়ে মালবাহী ট্রলি পাড়াপারের সময় সেতুটি ভেঙ্গে খালে পরে আনিচ প্যাদা (৪২) নামের এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। এসয়ম ট্রলিতে থাকা আরো তিনজন নদীতে পড়ে আহত হয়।মঙ্গলবার সন্ধায় এ দুর্ঘটনা ঘটে ।

স্থানীয়া আহত শাহিন হাওলাদার (২৬), ট্রলি চালক মোজাম্মেল হাওলাদার (৪২) ও সেলিম গাজী (৩২) এদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।অবস্থা অবনতি হলে দায়ীত্বরত চিকিৎসক  ট্রলি চালক মোজাম্মেল হাওলাদারকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

প্রতক্ষদর্শীরা জানান,স্থানীয় শাহিন হাওলাদারের ভাড়ায় চালিত ঐ টলিটি ঝুকিপূর্ন ব্রীজে মালামাল পারাপার করতে বাধ্যকরেন।স্থানীয়দের নিষেধ অমান্য করে টলি পারাপার করলে এ দূর্ঘটনা ঘটে।নিখোঁজ আনিস প্যাদা  ওই ইউনিয়নের মধুখালী গ্রামের মজিবুর প্যাদার ছেলে।

মিঠাগঞ্জ ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান কাজী হেমায়েত উদ্দিন হিরন জানান, মঙ্গলবার সন্ধ্যায় বালু বোঝাই ট্রলিটি চলাচলের অনুপোযোগী সেতুটি পারাপারের চেষ্টা কালে এ দুর্ঘটনা ঘটে।

কলাপাড়া থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুর্ঘটনার পরপর’ই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার চেষ্টা করলেও বরিশাল থেকে ডুবুরিদল এসে এখনও পৌঁছায়নি। নিখোঁজ শ্রমিককে জীবিত অথবা মৃত উদ্ধার চেষ্টা অব্যহত আছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET