২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • নাঙ্গলকোট প্রেসক্লাব সাধারণ সম্পাদকের মায়ের ইন্তেকাল




নাঙ্গলকোট প্রেসক্লাব সাধারণ সম্পাদকের মায়ের ইন্তেকাল

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মার্চ ১১ ২০২৬, ১৯:২০ | 640 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোট প্রেসক্লাব সাধারণ সম্পাদক, দৈনিক মানবজমিন ও দৈনিক কুমিল্লার জমিন পত্রিকা প্রতিনিধি “মো: তাজুল ইসলাম” এর মমতাময়ী মা মোমেনা বেগম (৮৪) আর নেই। মঙ্গলবার রাত ১টা ৪০ মিনিটে তিনি কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট দক্ষিণ ইউনিয়নের মন্তলী গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি ২পুত্র, এক কন্যা ও নাতি নাতনি-সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমা মোমেনা বেগম মন্তলী গ্রামের প্রয়াত আলহাজ্ব সফিউল্লাহ লাকী’র সহধর্মিণী।
 মন্তলী রহমানিয়া ফাজিল মাদ্রাসা মাঠে একই দিন বিকাল ৪টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
সাংবাদিক তাজুল ইসলামের মায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী  মনোনীত প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ ইয়াছিন আরাফাত, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজাহান মজুমদার,  ভাইস চেয়ারম্যান আব্দুল করিম মজুমদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তার বিথী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা জামায়াত আমির মাওলানা জামাল উদ্দিন, পৌরসভা জামায়াত আমির হারুনুর রশিদ, বৃহত্তর রায়কোট ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মাওলানা জাফর আহম্মেদ মজুমদার, মজিবুর রহমান মজিব,  নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মাঈন উদ্দিন দুলাল, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, রায়কোট দক্ষিণ ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, জামায়াত সভাপতি মাওলানা মাহফুজ আলম খন্দকার-সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET