১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




কলারোয়ায় পুলিশি অভিযানে গাঁজা উদ্ধারসহ নারী- পুরুষ আটক!

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ২২ ২০১৮, ১৮:৫৬ | 1031 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাতক্ষীরা প্রতিনিধি:- সাতক্ষীরার কলারোয়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজা উদ্ধারসহ নারী-পুরুষ মিলে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বেলেডাঙ্গা বাজার পাঁকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন কেড়াগাছি গ্রামের ফারুক বিশ্বাসের স্ত্রী তানজিলা বেগম (৩৫) ও সদর থানার থানাঘাটা গ্রামের জামির হোসেনের ছেলে নাজমুল হোসেন (২০)।
গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার দেবনাথের নির্দেশ মোতাবেক সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে থানার সেকেন্ড অফিসার আমিনুল ইসলামের নের্তৃত্বে এএসআই আহসান হাবিব, নূর আলী, হালিম ও নারী পুলিশের সাথীআরা সহ অভিযানে ওই বাজার থেকে ২কেজি গাঁজা মুল্য ৪০ হাজার টাকা নিজ হেফাজতে রাখার দায়ে তারা আটক হয়।
এ ব্যাপারে আটকদের বিরুদ্ধে থানায় ১৯৯০ সালের মাদকদ্রব্য আইনে মামলা নং (২৪) তাং ২২/৩/১৮ দায়ের করা হয়ে তাদের জেল হাজতে প্রেরণ করা হবে বলে থানা সুত্রে জানা যায়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET