কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়ায় প্রস্তাবিত দারুস সালাম মসজিদ কমপ্লেক্স সংশ্লিষ্ট কমিটি ঘোষণা উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বোয়ালিয়া মহিলা মাদরাসা চত্বরে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন-যশোর সরকারি এমএম কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ প্রফেসর নজরুল ইসলাম। অনুষ্ঠানে প্রস্তাবিত মসজিদ কমপ্লেক্সের সভাপতি সেকেন্দার আহমেদ মধু, কেঁড়াগাছি ইউপির সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমান, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, কাকডাঙ্গা সিনিয়র মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা রফিউদ্দিন আনছারী, সোনাবাড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ আব্দুর রশিদ মিঞা, বোয়ালিয়া ইউনাইটেড হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুর রহমান, প্রধান শিক্ষক বদরুর রহমান, লাঙলঝাড়া মাদরাসার অবসরপ্রাপ্ত সুপার মাওলানা আব্দুল গফুর, বোয়ালিয়া মহিলা মাদরাসার সুপার মাওলানা রবিউল হক, পশ্চিম বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনছার আলী, ইউপি সদস্য আবুল কাশেম, আলহাজ নজরুল ইসলাম, কাকডাঙ্গা মাদরাসার প্রভাষক অহিদুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল হক, সাবেক ইউপি সদস্য মোজাফফর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন কুশখালি দাখিল মাদরাসার সহকারী সুপার মাওলানা আনোয়ার এলাহী।








