১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • হরেক-রকম
  • কাজিপুরে অর্থ আত্মসাতের ঘটনায় অভিযুক্ত আ.লীগ নেতার সংবাদ সম্মেলন 




কাজিপুরে অর্থ আত্মসাতের ঘটনায় অভিযুক্ত আ.লীগ নেতার সংবাদ সম্মেলন 

মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ২২ ২০২০, ১৭:৩৫ | 917 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জের কাজিপুরে জরিমানার অর্থ আত্মসাতের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন অভিযুক্ত নাটুয়ারপাড়া ইউনিয়ন আ.লীগ নেতা আব্দুর রহিম সরকার।
গত ২১ অক্টোবর বুধবার ‘দৈনিক সিরাজগঞ্জ’ সহ বেশ কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে ‘ কাজিপুরের নাটুয়ারপাড়ায় সালিশ বৈঠকে আড়াই লক্ষ টাকা জরিমানা আদায়ের অভিযোগ’ শিরোনামে একটি নিউজ প্রকাশিত হয়। এতে অভিযোগ করা হয় সালিশি বৈঠকে জরিমানার ওই টাকা নাটুয়ারপাড়া  ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুর রহিম সরকার আত্মসাৎ করেছেন।
এই সংবাদটি তাঁর দৃষ্টি গোচর হলে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে নাটুয়ারপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান চাঁনের বাড়িতে প্রকাশিত সংবাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন আ.লীগের ওই নেতা।
তিনি বলেন, “আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি সালিশের জরিমানার কোন টাকা নেই নি।” তিনি আরো জানান, একটি কুচক্রী মহল সমাজে আমার সম্মান ক্ষুন্ন করতেই মিথ্যা তথ্য দিয়ে নিউজ করিয়েছে। আমি প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।”
সম্মেলনে উপস্থিত ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান চাঁন বলেন, “ব্যবসায়ি হুমায়ুন কবির হাট উন্নয়নের জন্য এক লক্ষ টাকা আমর কাছে দিয়েছে। আব্দুর রহিম কোন টাকা নেন নি।”
নাটুয়াপাড়া বাজার কমিটির সভাপতি আলমগীর হোসেন দেলশাদ বলেন, “আমার নাম উল্লেখ করে পত্রিকায় যে বিবৃতি দেয়া হয়েছে তা সঠিক নয়। আব্দুর রহিম কোন টাকা নেন নি।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নাটুয়াপাড়া ইউনিয়ন আ.লীগের সহসভাপতি জাহাঙ্গীর আলম সরকার, সাঃ সম্পাদক বেল্লাল হোসেন, ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি সেলিম আক্তার, সাবেক ইউপি সদস্য দুলাল সরকার, ফজলুল হক, নাটুয়াপাড়া বাজার ব্যবসায়ি সমিতির সাঃ সম্পাদক রফিকুল ইসলাম, ব্যবসায়ি হুমায়ন কবির প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET