১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • কালীগঞ্জে আবারো ডেঙ্গু জ্বরে গৃহবধুর মৃত্যু




কালীগঞ্জে আবারো ডেঙ্গু জ্বরে গৃহবধুর মৃত্যু

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৮ ২০১৯, ০০:৪৮ | 913 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

স্টাফ রিপোটার্র, ঝিনাইদহঃঝিনাইদহ কালীগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তারানা বেগম (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ঝিনাইদহ সদর হাসপাতা ল থেকে ফরিদপুর মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়। মৃত্যু তারানা বেগম উপজেলার বালি য়াডাঙ্গা গ্রামের আলতাফ হোসেনের স্ত্রী। তারানার
স্বামী আলতাফ হোসেন জানান, গত ২৮ আগস্ট তার স্ত্রী প্রথমে জ্বর অনুভব করেন। স্থানীয় ভাবে চিকিৎসার পর ১ সেপ্টেম্বর তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষার পর ডেঙ্গুতে ধরা পড়লে ওই হাসপাতালের ডেঙ্গু ওয়া র্ডে রেখে তাকে চিকিৎসা দেয়া হচ্ছিল। বুধবার সকালে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ফরিদপুর মেডিকেলে রেফার্ড করেন। সেখানে নেয়া র পথে মধুখালী সেতু পার হবার পর তিনি মারা যান। সেখান থেকে বাড়িতে নিয়ে রাতেই তারদাফ ন সম্পন্ন করা হয়েছে। এ বিষয়ে ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক অপূর্ব কুমার জানান, তারানা ডেঙ্গুতে আক্রান্তহয়ে এই হাসপাতা লে ভর্তি হয়েছিলেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে ফরিদপুর রেফার্ড করা হয়। তবে সেখানে নেয়ার পথে তার মৃত্যুু হয়েছে কি-না এটা আমা দের কেউ অবহিত করেনি। এ বিষয়ে ঝিনাই দহের সিভিল সার্জস ডা. মেলিনা বেগম জানান, তারানা বেগম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সদর হাস পাতালে ভর্তি হয়েছিলেন। তার অবস্থা খারাপ হও য়ায় ফরিদপুর রেফার্ড করা হয়েছিল। এর আগে গত ২৭ আগস্ট ডেঙ্গুতে আক্রান্ত হয়েচিকিৎসাধীন অবস্থায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুফি য়া বেগম (৫৫) নামে এক রোগীর মৃত্যুু হয়।তিনি মারা গেছেন। সুফিয়া বেগম কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের বানুড়িয়া গ্রামের আবদুর রহিমের স্ত্রী।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET