৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • কাল ছাগলনাইয়ার নিজকুঞ্জরা ওয়ার্ডে মেম্বার পদে উপনির্বাচন




কাল ছাগলনাইয়ার নিজকুঞ্জরা ওয়ার্ডে মেম্বার পদে উপনির্বাচন

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : অক্টোবর ০২ ২০১৮, ১৬:০৮ | 1051 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

নজরুল ইসলাম চৌধুরীঃ

ছাগলনাইয়া উপজেলার ১০ নং ঘোপাল ইউপির ৭ নং ওয়ার্ড নিজকুঞ্জরা এলাকার মেম্বার মোশারফ হোসেনের মৃত্যু জনিত কারনে পদটি শূন্য হওয়ায় ঐ ওয়ার্ডের মেম্বার পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে উপজেলা নির্বাচন কর্মকর্তা তানজিদা ইয়াসমিন। ৩ অক্টোবর সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এ উপনির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ৯ সেপ্টেম্বর মনোনয়ন দাখিলের শেষদিন ছিলো। এতে ৯ জন মনোনয়ন দাখিল করলেও ৫ প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে ১৭ সেপ্টেম্বর।  ৪ প্রার্থীর মাঝে বিএনপি সমর্থিত প্রার্থী ১ জন এবং বাকি ৪ প্রার্থীই ছিলো সরকার দলীয়। বিএনপি সমর্থিত প্রার্থী মোমিনুল হক সুমন (ফুটবল প্রতীক), আ’লীগের মোঃ সাইফুল ইসলাম (তালা প্রতীক), মোঃ শাখাওয়াত হোসেন রোমন (টিউবওয়েল প্রতীক) এবং মোঃ সলিম উল্যাহ শামীম (মুরগ প্রতীক) সহ মোট ৪ জন নির্বাচনী প্রচার প্রচারনা চালায়। তবে গত রোববার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে মোরগ মার্কার প্রতি সমর্থনের কথা জানিয়ে নিজে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে মোরগ মার্কাকে বিজয়ী করবেন বলে জানিয়েছেন সাখাওয়াত হোসেন রোমেন।

৭ নং নিজকুঞ্জরা ওয়ার্ডে নারী ভোটার ৭৬৪ এবং পুরুষ ভোটার ৮০৯ জনসহ মোট ১৫৭৩ জন। এ উপনির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানান, উপজেলা নির্বাচন অফিসার তানজিদা ইয়াসমিন।

এ উপনির্বাচনকে ঘিরে নির্বাচনী এলাকায় প্রার্থীদের তেমন প্রচার প্রচারনা পরিলক্ষিত হয়নি বলে জানায়, স্থানীয় ভোটাররা। তবে বুধবারের (৩ অক্টোবর) এ উপনির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে এমনটাই ভোটারদের প্রত্যাশা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET