২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • কুষ্টিয়ায় ট্রেনের ধাক্কায় ট্রলি’র চালক-হেলপার নিহত




কুষ্টিয়ায় ট্রেনের ধাক্কায় ট্রলি’র চালক-হেলপার নিহত

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : ডিসেম্বর ২৪ ২০১৯, ১৬:১০ | 919 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ট্রেনের ধাক্কায় ট্রলি ছিটকে পড়ে চালক ও হেলপার নিহত হয়েছেন। নিহতরা হলেন- কাওছার (৩৫) ও মহিবুল (৪০)।

মঙ্গলবার সকালে উপজেলার কুর্শা ইউনিয়নের কাটদহচর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার ছাতিয়ান ইউনিয়নের বেশিনগর গ্রামের আজগর আলীর ছেলে কাওছার ও একই এলাকার মহিবুল। নিহতরা ওই ট্রলির চালক ও হেলপার বলে জানায় পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পোড়াদহ জিআরপি থানার ওসি জসিম উদ্দিন খন্দকার জানান, খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ‘কপোতাক্ষ আন্তঃনগর’ ট্রেনটি কাটদহচর রেলক্রসিং অতিক্রমের সময় স্যালোইঞ্জিনচালিত একটি ট্রলি রেললাইন পার হতে যায়।

এ সময়ে ট্রেনের ধাক্কায় ট্রলিটি ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে দুই যুবক মারা যান। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET