কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (৬৫) এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে মিরপুর রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
পোড়াদহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি নয়া আলো’কে জানান, বিকালে সৈয়দপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর রূপসা এক্সেপ্রেস ট্রেনটি মিরপুর স্টেশন অতিক্রম করার সময় ট্রেনের নিচে কাটা পড়ে এক বৃদ্ধা মারা যান। তিনি ভিক্ষুক বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে।








